এক্সপ্লোর

OnePlus Phones: ভারতে কবে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১৩এস, গেমারদের জন্য কী কী স্পেশ্যাল ফিচার থাকছে এই ফোনে?

OnePlus 13s: গেমারদের কথা মাথায় রেখে ওয়ানপ্লাস ১৩এস ফোন লঞ্চ করা হয়েছে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই খেলা যাবে এই ফোনে।

OnePlus Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন (OnePlus 13s)। অবশেষে প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ৫ জুন দেশে এই ফোন লঞ্চ হবে দুপুর ১২টার সময়। ব্ল্যাক ভেলভেট, পিঙ্ক স্যাটিন এবং গ্রিন সিল্ক- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। এই কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনে থাকতে চলেছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। একবার পুরো চার্জ দিলে এই ফোনে প্রায় ২৪ ঘণ্টা চার্জ থাকবে বলেও দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। এর পাশাপাশি এই ফোনে থাকতে চলেছে একটি ভেপার কুলিং চেম্বার। ফোন যাতে গরম হয়ে না যায়, তার জন্য এই বিশেষ ফিচার রাখা হয়। এক নাগাড়ে অনেকক্ষণ ফোনে ভিডিও দেখলে বা গেম খেললে ফোন গরম হলেও অতিরিক্ত তাপ বের করে দেয় এই ভেপার কুলিং চেম্বার। ফলে ডিভাইস ঠান্ডা থাকে। এই ভেপার কুলিং চেম্বারের আয়তন ৪৪০০ স্কোয়ার মিলিমিটার। ফোনের ব্যাক কভারেও থাকছে একটি কুলিং লেয়ার। এছাড়াও থাকবে একটি ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে। 

গেমারদের কথা মাথায় রেখে ওয়ানপ্লাস ১৩এস ফোন লঞ্চ করা হয়েছে। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া বা বিজিএমআই খেলা যাবে এই ফোনে। একটি টেস্টিং করে দেখা গিয়েছে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত একটি স্টেবল ফ্রেম রেট বজায় রাখা যাচ্ছে এই ফোনে বিজিএমআই খেলার সময়, ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত। হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে একবার পুরো চার্জ দিলেও ২৪ ঘণ্টা পর্যন্ত চালানো যাবে হোয়াটসঅ্যাপ কল। আর একবার পুরো চার্জ দিয়ে ১৬ ঘণ্টা পর্যন্ত ইনস্টাগ্রামে ব্রাউজিং করা যাবে। ওয়ানপ্লাস ১৩টি ফোন যা চিনে লঞ্চ হয়েছে এপ্রিল মাসে, তার সঙ্গে শুধু ডিজাইন নয়, ফিচারের দিক থেকেও ওয়ানপ্লাস ১৩এস ফোনের অনেক মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। 

ওয়ানপ্লাস ১৩এস ফোনে থাকতে চলেছে একটি নতুন প্লাস কি। এই কাস্টোমাইজেবল বাটনে একবার চাপ দিলেই বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ফাংশন যেমন সাউন্ড, ভাইব্রেশন, ডু নট ডিস্টার্ব, এআই টুলস- এর অ্যাকসেস পাওয়া যাবে। অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে ওয়ানপ্লাস ১৩এস ফোনে যুক্ত হয়েছে এই নতুন প্লাস কি বাটন। ফাস্ট অ্যান্ড স্টেবল ওয়াই-ফাই কানেক্টিভিটি সাপোর্টও পাওয়া যাবে ওয়ানপ্লাস ১৩এস ফোনে। জুনের প্রথম দিকেই একগুচ্ছ নতুন, উন্নত ও আধুনিক ফিচার নিয়ে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ওয়ানপ্লাস ইন্ডিয়ার ই-স্টোর থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget