এক্সপ্লোর

OnePlus 12: নতুন রঙে ভারতে হাজির ওয়ানপ্লাস ১২ ফোন, দাম কত? কবে থেকে কেনা যাবে?

OnePlus 12 Glacial White: ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়াল হোয়াইট ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। আগামী ৬ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে ভারতে। 

OnePlus 12: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়াল হোয়াইট (OnePlus 12 Glacial White) রঙের ভ্যারিয়েন্ট। হিমবাহের বরফের মতো ধবধবে সাদা রঙের এই ফোন পাওয়া যাচ্ছে ওয়ানপ্লাস ইন্ডিয়ার (OnePlus India) ওয়েবসাইটে। এছাড়াও এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) ওয়েবসাইট থেকে। এর পাশাপাশি ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর (OnePlus Experience Store) থেকেও কেনা যাবে এই ফোন। এ তো গেল অনলাইন। ওয়ানপ্লাসের এই ফোন অফলাইনেও কেনা যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে ওয়ানপ্লাস ১২- র গ্লেসিয়াল হোয়াইট ভ্যারিয়েন্টে। 

ভারতে ওয়ানপ্লাসের নতুন ভ্যারিয়েন্টের দাম কত, কবে থেকে কেনা যাবে এই ফোন, দেখে নিন 

১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়াল হোয়াইট ভ্যারিয়েন্টের দাম ৬৪,৯৯৯ টাকা। আগামী ৬ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হতে চলেছে ভারতে। 

কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনে 

ওয়ানপ্লাস ১২ ফোনের স্ট্যান্ডার্ড মডেল যা আগেই ভারতে লঞ্চ হয়েছিল- সেই ফোনের মতোই ফিচার রয়েছে ওয়ানপ্লাস ১২ ফোনের গ্লেসিয়াল হোয়াইট ভ্যারিয়েন্টেও। 

  • এই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন যা খুবই শক্ত। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স বেসড OxygenOS- এর সাহায্যে পরিচালিত হয় ওয়ানপ্লাস ১২ ফোন।
  • Flowy Emerald এবং Silky Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এখানে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। 
  • ওয়ানপ্লাস ১২ ফোনে ৫৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা একবার পুরো চার্জ দিলে সারাদিন ভালভাবে কাজ করবে। এর সঙ্গে রয়েছে ১০০ ওয়াটের SUPERVOOC এবং ৫০ ওয়াটের AIRVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 
  • ক্যামেরা ফিচার হিসেবে ওয়ানপ্লাস ১২ ফোনের ডিসপেল্র উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (থ্রি এক্স অপটিকাল জুম সমেত)। ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর রয়েছে। 

আরও পড়ুন- নতুন ডিভাইস লঞ্চের তোড়জোড় করছে নাথিং সংস্থা, এবার কী লঞ্চের সম্ভাবনা রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget