এক্সপ্লোর

Poco Earbuds: পোকো বাডস এক্স১ লঞ্চ হতে চলেছে ভারতে, কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে?

Poco Buds X1 TWS Earphones: পোকো সংস্থার নতুন ইয়ারবাডসে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক টাইটেনিয়াম ড্রাইভার্স থাকবে বলে জানা গিয়েছে।

Poco Earbuds: ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন (TWS Earphones)। দেশে লঞ্চ হবে পোকো বাডস এক্স১ (Poco Buds X1) এই ইয়ারবাডসটি। আগামী ১ অগস্ট দুপুর ১২টায় লঞ্চ হবে এই ইয়ারফোন। এক্স মাধ্যমে পোকো ইন্ডিয়া (Poco India) সংস্থার তরফে একথা জানানো হয়েছে। ওই একই দিনে ভারতে লঞ্চ হবে পোকো এম৬ প্লাস ৫জি ফোনও (Poco M6 Plus 5G)। জানা গিয়েছে, লঞ্চের আগে পোকো বাডস এক্স১ দেশে কেনা যাবে ফ্লিপকার্টের থেকে। পোকো বাডস এক্স১ ইয়ারফোন সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে। এখানে থাকতে চলেছে ইন-ইয়ার ডিজাইন এবং সিলিকন টিপস। পোকো সংস্থার নতুন ইয়ারবাডসে ১২.৪ মিলিমিটারের ডায়নামিক টাইটেনিয়াম ড্রাইভার্স থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ইয়ারবাডসে ৪০ ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকতে চলেছে। পোকো বাডস এক্স১ ইয়ারফোনে একটি কোয়াড মাইক সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি থাকতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট। 

পোকো এম৬ প্লাস ৫জি ফোনও ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১ অগস্ট 

এই ফোনও লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। জানা গিয়েছে, পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। ফোনের ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট ডিজাইন। ডুয়াল টোন ডিজাইনে মূলত ব্যাক প্যানেলে এই ডিজাইন নিয়ে লঞ্চ হতে পারে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। বেগুনি রঙের ডুয়াল টোন শেড থাকতে পারে পোকো- র আসন্ন ফোনে। এছাড়াও এই ডিভাইসে থাকতে পারে ফ্ল্যাট এজ। আর ডিসপ্লের উপর হোল পাঞ্চ কাট আউটে সাজানো থাকতে পারে সেলফি ক্যামেরা সেনসর। পোকো এম৬ প্লাস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে রিং আকৃতির এলইডি লাইট থাকতে পারে। আর ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এর সঙ্গে থ্রি এক্স ইন-সেনসর জুম সাপোর্ট থাকবে। চিনে আগেই লঞ্চ হয়েছে পোকো এম৬ প্লাস ৫জি ফোন। এবার আসতে চলেছে ভারতে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে বড় চমক, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ইন্টারনেট ছাড়াই শেয়ার করা যাবে ফাইল ! 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget