এক্সপ্লোর

WhatsApp File Sharing: হোয়াটসঅ্যাপে বড় চমক, অ্যান্ড্রয়েড থেকে আইফোনে ইন্টারনেট ছাড়াই শেয়ার করা যাবে ফাইল !

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ার করার ক্ষেত্রে ইউজারদের জন্য আসছে নতুন সুবিধা। ইন্টারনেট ছাড়াই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শেয়ার করা যাবে ফাইল।

WhatsApp File Sharing: হোয়াটসঅ্যাপ (WhatsApp) সম্প্রতি একটি ফাইল শেয়ারিং ফিচার (File Sharing Feature) নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। এই ফাইল শেয়ারিং ফিচার অনেকটা কুইক শেয়ার (Quick Share) ফিচারের মতো। ইন্টারনেট ছাড়াই দু'জন ইউজারের মধ্যে ফাইল শেয়ার করা যাবে এর মাধ্যমে। জানা গিয়েছে, এবার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এই ফাইল শেয়ারিং ফিচার আসতে চলেছে একদম অন্যভাবে। অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে ফাইল শেয়ার করার জন্য এবার আর লাগবে না ইন্টারনেট। ওয়্যারলেস মাধ্যমে শেয়ার করা যাবে দরকারি জিনিস। শুনে অবাক লাগলেও, এমনটাই হতে চলেছে। আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। একবার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ারিং করা খুবই সুবিধার হবে। ইন্টারনেট ছাড়া ব্লুটুথ কিংবা নিয়ারবাই ডিভাইসের সাহায্য নিয়ে ফাইল শেয়ার করা যাবে। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WeBetaInfo- এর মাধ্যমে জানা গিয়েছে, আইওএস বিটা ভার্সানে এই ফিচার লক্ষ্য করা গিয়েছে। নিয়ারবাই শেয়ার নাম হতে চলেছে এই ফিচারের। এর মাধ্যমে যাবতীয় মিডিয়া কনটেন্ট, ডকুমেন্ট এবং অন্যান্য ফাইল শেয়ার করা যাবে সরাসরি ওয়াই-ফাই ডিরেক্ট ফিচারের মাধ্যমে। দুটো আইফোন ইউজারের মধ্যে কিংবা একটি অ্যান্ড্রয়েড ও একটি আইফোনের মধ্যে ফাইল শেয়ারিং করা যাবে। আইওএস ভার্সানের হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নিয়ারবাই শেয়ার ফিচার চালু হলে ইউজাররা একটি কিউআর কোড দেখতে পাবেন। এই কিউআর কোড স্ক্যান করতে হবে অন্য ইউজারকে। তারপরেই শুরু হবে ফাইল ট্রান্সফারের প্রক্রিয়া। 

আইওএস মাধ্যমে এখন নিয়ারবাই শেয়ার ফিচার সীমিত সংখ্যাক ইউজারদের ইন্টারনাল টেস্টিং গ্রুপে উপলব্ধ হয়েছে। মেটা আগামী দিনে সমস্ত আইফোনের হোয়াটসঅ্যাপ ইউজারদের ক্ষেত্রে চালু করবে বলে অনুমান। এই বছরের শুরুর দিকে অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য ইন্টারনেট ছাড়া এই ফাইল ট্রান্সফারের ফিচার পরীক্ষা করা হয়েছিল। সাধারণত দুটো ডিভাইসের মধ্যে ফাইল ট্রান্সফার হয় ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে। হোয়াটসঅ্যাপেও এই একই প্রক্রিয়া ব্যবহার হবে। হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারের সুবিধা দেয়। চ্যাটের মাধ্যমে ফাইল শেয়ার না করে যাতে নতুন ও উন্নত টুলের সাহায্যে ফাইল শেয়ার করা যায়, তাও আবার ইন্টারনেট ছাড়া সেই চেষ্টাই এবার করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। 

আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি ১৩ ৫জি ফোন, রইল সম্ভাব্য ফিচারের তালিকা, আগের থেকে কতটা উন্নত হবে এই মডেল? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget