এক্সপ্লোর

Realme Smartphones: রিয়েলমি ১৫ ৫জি ও প্রো ৫জি লঞ্চ হল ভারতে, দাম কত? কী কী অফার পাবেন ক্রেতারা?

Realme 15 5G Series: ভারতে রিয়েলমি ১৫ ৫জি সিরিজের এই দুই স্মার্টফোনের বিক্রি শুরু হতে চলেছে আগামী ২০ জুলাই থেকে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা যাবে।

Realme Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজের মধ্যে রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি - এই দুই ফোন লঞ্চ হয়েছে। দুই ফোনেই রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আর দুটো ফোনেই রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি ১৫ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্লাস চিপসেট রয়েছে। অন্যদিকে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর। রিয়েলমি ১৫ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর। AI যুক্ত ইমেজ এডিটিং টুলস রয়েছে রিয়েলমির এই দুই ফোনে। জানা গিয়েছে, রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরায় ৬০ ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। 

ভারতে রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি- এই দুই ফোনের দাম কত 

রিয়েলমি ১৫ ৫জি ফোনের ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। আর ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩০,৯৯৯ টাকা। 

রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ন্টের দাম ৩১,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৫,৯৯৯ টাকা। আর রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের একটি মডেল, যার দাম ৩৮,৯৯৯ টাকা। 

ভারতে রিয়েলমি ১৫ ৫জি সিরিজের এই দুই স্মার্টফোনের বিক্রি শুরু হতে চলেছে আগামী ২০ জুলাই থেকে। রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা যাবে। আর অফলাইনে কেনা যাবে বিভিন্ন রিটেল স্টোর থেকে। 

নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোন কেনার সময় ক্রেতারা ৩০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার পেতে পারেন। অন্যদিকে রিয়েলমি ১৫ ৫জি ফোনের ক্ষেত্রে ক্রেতারা পাবেন ২০০০ টাকা পর্যন্ত ছাড়। এর পাশাপাশি এই দুই ফোনের ক্ষেত্রেই থাকতে চলেছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ ৫জি এবং রিয়েলমি ১৫ প্রো ৫জি ফোন। 

সেরা শিরোনাম

Artificial Intelligence: AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI অবাধ্য হলে তাকে বন্ধ করার জন্য নেই কোনও সুইচ, বিপর্যস্ত হতে পারে অর্থনীতি থেকে বিদ্যুৎ ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞ
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
WhatsApp News: অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
অফিসের ল্যাপটপে Web WhatsApp ব্যবহারে সতর্ক থাকুন, কী কী বিপদ হতে পারে ? জানাল কেন্দ্রীয় সরকার
GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে

ভিডিও

Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget