এক্সপ্লোর

Realme Cooling Back Clip: অতিরিক্ত ব্যবহারে আপনার ফোন কি গরম হয়ে যাচ্ছে ? সমাধান রয়েছে Realme-র

অনেক সময়ই দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। ফলে, সমস্যা হয়। কীভাবে মুক্তি মিলবে এই সমস্যা থেকে ?

নয়া দিল্লি : স্মার্টফোনের বাজারে দ্রুত নিজেদের অবস্থান শক্তিশালী করে চলেছে রিয়েলমি। এবার অ্যাকসেসরিতেও হাত পাকাচ্ছে সংস্থা। সম্প্রতি বাজারে কুলিং ব্যাক ক্লিপ নিয়ে এসেছে রিয়েলমি। 

অনেক সময়ই দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে ফোন গরম হয়ে যায়। ফলে, সমস্যা হয়। এই সমস্যা থেকে স্মার্টফোন ব্যবহারকারীদের মুক্তি দিতেই বাজারে কুলিং ব্যাক ক্লিপ এনেছে রিয়েলমি। যা আপনার গরম ফোনকে একেবারে ঠান্ডা করে দিতে পারে। জেনে নেওয়া যাক এরকম একটা প্রয়োজনীয় অ্যাকসেসরির বৈশিষ্ট্য ও দাম।

দাম ও বৈশিষ্ট্য

রিয়েলমি কুলিং ব্যাক ক্লিপ এক ধরনের ছোট ফ্যান। যা স্মার্টফোন গরম হওয়ার সমস্যা কাটিয়ে দেবে। যাঁদের ফোন ব্যবহারের ফলে গরম হয়ে যায়, তাঁদের কথা মাথায় রেখেই এই ডিভাইসটি এনেছে কোম্পানি। এই কুলিং ব্যাক ক্লিপ ফোনের তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করিয়ে দেবে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৯৯ টাকা।

ডুয়াল কুলিং টেকনোলজি

এই ডিভাইসে ডুয়াল কুলিং প্রযুক্তি রয়েছে। আছে সেমিকন্ডাক্টর আইস চিপ সহ ৭টি ব্লেড ফ্যান। এর নকশা একদম আলাদা। কুলিং ব্যাক ক্লিপ একদম হাল্কা। ফলে, এর ব্যবহার সহজ। সহজে বহন করে নেওয়াও যেতে পারে। ডিভাইসটি একযোগে যে কোনও অ্যানড্রয়েড ও আইফোন ডিভাইসের সঙ্গে ব্যবহারযোগ্য। কাজেই, এর পর থেকে আপনার ফোন গরম হয়ে গেলে তার সমাধান রিয়েলমির কুলিং ব্যাক ক্লিপ। 

উল্লেখ্য, দেশে দিন দিন বাড়ছে স্মার্টফোনের জনপ্রিয়তা। শুধু ভারতে কেন, গোটা বিশ্বেই আজ স্মার্টফোনের রমরমা। আর তার ফলে বাজারে ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়ছে স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাগুলি। তাই বাজার ধরতে ক্রেতাদের কাছে কম দামে ভাল স্মার্টফোন পৌঁছে দিতে মরিয়া অধিকাংশ সংস্থা। এদিকে স্মার্টফোন বিক্রি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফোনের গরম হওয়ার মতো সমস্যা প্রকট হয়ে উঠছে। গুরুত্বপূর্ণ সময়ে ফোন গরম হয়ে সমস্যা দেখা দেওয়ায় বিরক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। এই পরিস্থিতিতে রিয়েলমির কুলিং ব্যাক ক্লিপ ডিভাইস খুবই কার্যকর প্রমাণিত হবে বলে মনে করা হচ্ছে।
  

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget