এক্সপ্লোর

Realme Smartphones: রিয়েলমি জিটি ৬টি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, চিনে লঞ্চ হওয়া কোন ফোনের সঙ্গে মিল থাকবে এই মডেলের?

Realme GT Series Phones: রিয়েলমি জিটি ৬টি ফোন যদি রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের মধ্যে অনেক মিল থাকতে পারে। এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৬ এসই।

Realme Smartphones: রিয়েলমি জিটি ৬টি ফোন (Realme GT 6T) ভারতে লঞ্চ হবে বলে সম্প্রতি ঘোষণা করেছে রিয়েলমি সংস্থা (Realme Smartphones)। যদিও এই ফোন কবে দেশে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করেনি রিয়েলমি (Realme GT Series Phones) কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, চলতি মাসে অর্থাৎ মে মাসেই এই ফোন ভারতের বাজারে আসতে চলেছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, রিয়েলমি জিটি ৬টি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। ভারতে প্রায় দু'বছর পর লঞ্চ হতে চলেছে রিয়েলমি 'জিটি' সিরিজের কোনও ফোন। একটি প্রেস বিবৃতি দিয়ে রিয়েলমি সংস্থা ঘোষণা করেছে তাদের 'জিটি ৬টি' মডেল মে মাসেই ভারতে আসছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। রিয়েলমি সংস্থার দাবি, ভারতে এই প্রথম তাদের কোনও ফোন লঞ্চ হতে চলেছে যেখানে কোয়ালকমের এই স্ন্যাপড্রাগন চিপসেট থাকবে। এক্স মাধ্যমেও রিয়েলমি সংস্থা ঘোষণা করেছে যে ভারতে তাদের জিটি ৬ সিরিজ লঞ্চ হতে চলেছে। রিয়েলমি জিটি ৬টি একটি স্লিম ডিজাইনের ফোন হতে চলেছে বলে অনুমান করা হয়েছে। 

রিয়েলমি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি আগেই জানিয়েছিলেন যে ভারতে রিয়েলমি জিটি সিরিজের ফোন লঞ্চ হবে। রিয়েলমি ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে রিয়েলমি জিটি সিরিজের সিকস্থ জেনারেশন লঞ্চের কথা আগেই জানিয়েছিল কর্তৃপক্ষ। মাঝামাঝি রেঞ্জে একটি ফোন লঞ্চের আভাস পাওয়া গিয়েছিল। রিয়েলমি জিটি ৬টি ফোনের দাম তাই মিড-রেঞ্জের মধ্যে থাকবে বলে অনুমান। 

রিয়েলমি জিটি ৬টি ফোন যদি রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের মধ্যে অনেক মিল থাকতে পারে। এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ভারতীয় মুদ্রায় ১৮ হাজার টাকার আশপাশে। রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির 8T LTPO AMOLED ডিসপ্লে রয়েছে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রিয়েলমি জিটি নিও ৬ এসই ফোনে। 

আরও পড়ুন- নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ প্রথম ফোন লঞ্চ করতে চলেছে ভারতে, ফোনের নাম কী? দাম কত হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget