এক্সপ্লোর

CMF First Phone: নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ প্রথম ফোন লঞ্চ করতে চলেছে ভারতে, ফোনের নাম কী? দাম কত হতে পারে?

CMF Phone 1: নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ লঞ্চ করতে চালছে নাথিং ফোন ২এ- এর থেকেও অনেকটাই কম দামে।

CMF First Phone: নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের প্রথম স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। কবে এই ফোন লঞ্চ হবে সেই সম্পর্কে নিশ্চিত ভাবে কিচ্ছু জানা যায়নি। তবে শোনা গিয়েছে, নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ যে ফোন প্রথমবার লঞ্চ করতে চলেছে তার নাম সিএমএফ ফোন ১ হতে চলেছে। ভারতে সিএমএফ সংস্থার প্রথম ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে। অর্থাৎ সিএমএফ ফোন ১ মডেলের দাম বর্তমানে ভারতে উপলব্ধ থাকা নাথিং ফোন ২এ- এর থেকে অনেকটাই কম। এখনও পর্যন্ত ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ১, নাথিং ফোন ২ এবং নাথিং ফোন ২এ। এর মধ্যে তৃতীয় মডেলটিই সবচেয়ে সস্তার। এবার নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ লঞ্চ করতে চালছে নাথিং ফোন ২এ- এর থেকেও অনেকটাই কম দামে। প্লাস্টিকের বডি থাকবে এই ফোনে। তিনটি রঙে ভারতে লঞ্চ হবে সিএমএফ ফোন ১।

91Mobiles- এর রিপোর্টে জানা গিয়েছে যে সিএমএফ সংস্থার প্রথম ফোন যা ভারতে লঞ্চ হতে চলেছে সেটি সিএমএফ ফোন ১ মডেল এবং তার দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে। এর আগে নাথিং ফোন ২এ লঞ্চ হয়েছিল ২৩,৯৯৯ টাকায়। এটিই এতদিন ছিল নাথিং সংস্থার সবচেয়ে সস্তার ফোন যা ভারতে লঞ্চ হয়েছে। তবে অনুমান, এবার সিএমএফ ফোন ১ লঞ্চ হবে সবচেয়ে কম দামে। এই ফোনের সামনের অংশে অর্থাৎ ডিসপ্লের উপরে থাকবে গোরিলা গ্লাস প্রোটেকশন। কালো, কমলা এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হবে দেশে। 

সিএমএফ, নাথিং সংস্থার সাব-ব্র্যান্ডের প্রথম ফোন হতে চলেছে সিএমএফ ফোন ১। এই মডেলে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। Nothing OS- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। সীমিত সংখ্যক ফিচার থাকার কথা রয়েছে এই অপারেটিং সিস্টেমে। তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে শোনা গিয়েছে সিএমএফ ফোন ১ মডেলে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস- এর ওয়েবসাইটে সিএমএফ ফোন ১- এর নাম দেখা গিয়েছে A015 মডেল নম্বর সমেত। এর থেকে অনুমান হয়তো ভারতে এই ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। 

আরও পড়ুন- লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৯এস প্রো সিরিজ, কোন কোন মডেল লঞ্চ হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget