এক্সপ্লোর

Realme GT Neo 3T: রিয়েলমির এই ফোনে ৭০০০ টাকা ছাড়! লঞ্চের আগেই বড় ঘোষণা

Realme Smartphone: রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দাম ভারতে কত হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে $469.99 অর্থাৎ প্রায় ৩৭,৫০০ টাকায়।

Realme: রিয়েলমি জিটি নিও ৩টি (Realme GT Neo 3T) ফোন ভারতে লঞ্চ হবে আগামী ১৬ সেপ্টেম্বর। লঞ্চের আগেই রিয়েলমি (Realme) সংস্থা ঘোষণা করেছে যে এই ফোনের দামের উপর ৭০০০ টাকা ছাড় দেওয়া হবে। এই ফোনে থাকতে চলেছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। এছাড়াও থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। তবে কীভাবে এই ফোন কেনার ক্ষেত্রে ৭০০০ টাকা ছাড় পাওয়া যাবে তা এখনও বিশদে জানা যায়নি। কোন মাধ্যমে বা কোন পদ্ধতিতে ক্রেতারা এই ছাড় পাবেন তা ফোন লঞ্চের সঙ্গে প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে।

ভারতে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দাম কত হতে পারে

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দাম ভারতে কত হবে তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে $469.99 অর্থাৎ প্রায় ৩৭,৫০০ টাকায়। চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হয়েছিল গ্লোবাল মার্কেটে। ভারতীয় ভ্যারিয়েন্টের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন। তবে দাম সম্পর্কে কোনও আভাস পাওয়া যায়নি।

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে এই ফোনের ভারতীয় মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ১২ এবং Realme UI 3.0- এর সাপোর্টে পরিচালিত হবে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন। শোনা যাচ্ছে, একটি ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপডড়াগন ৮৭০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে এই ফোনের প্রসেসরের সঙ্গে।

রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর।

রিয়েলমির আসন্ন ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে।

আরও পড়ূন- ওপ্পো এফ২১এস প্রো সিরিজ লঞ্চ হয়েছে ভারতে, দুটো ফোনেই রয়েছে ম্যাক্রোলেন্স ক্যামেরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget