এক্সপ্লোর

Realme Phones: ২০ হাজারের কমে নতুন ৫জি ফোন, ক্রিসমাসের আগেই পাবেন হাতে, রইল ফিচার

Realme Narzo 90 5G Series: রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। এর সঙ্গে পাওয়া যাবে ৬০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Realme Phones: রিয়েলমি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে ভারতে। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৯০ সিরিজ। এই স্মার্টফোন সিরিজের আওতায় লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৯০ ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি- এই দুই ফোন। মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হয়েছে এই দুই ফোন, অর্থাৎ দাম আকাশছোঁয়া নয়। রিয়েলমি নারজো ৯০ ৫জি সিরিজের এই দুই ফোনেই রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। এর সঙ্গে পাওয়া যাবে ৬০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। 

রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল রয়েছে। এটি একটি dust and water resistance ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোনটি সহজে নষ্ট হবে না। রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনেও রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। 

ভারতে রিয়েলমি নারজো ৯০ ৫জি এবং রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের দাম 

রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি মডেল রয়েছে যার দাম ১৮,৪৯৯ টাকা। 

রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। 

২৪ ডিসেম্বর থেকে এই দুই ফোনের বিক্রি শুরু হবে। রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই দুই ফোন কেনা যাবে। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোন কেনা যাবে দুটো রঙে - Victory Gold ও Carbon Black । অন্যদিকে, রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে  Nitro Blue এবং Flash Blue - এই দুই রঙে। 

রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনে রয়েছে ৬.৮০ ইঞ্চির এলসিডি স্ক্রিন। অন্যদিকে, রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে ৬.৫৭ ইঞ্চির AMOLED ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। দুটো ফোনেই ডুয়াল সিম এবং অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6400 Max চিপসেট। রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনে রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট। রিয়েলমি নারজো ৯০ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর পাবেন এই ক্যামেরা মডিউলে। আর রয়েছে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। অন্যদিকে, রিয়েলমি নারজো ৯০এক্স ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলেরই মেন সেনসর রয়েছে। আর দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget