এক্সপ্লোর

Realme Phones: একই দিনে ভারতে আসছে রিয়েলমির দুই ৫জি ফোন, কী কী ফিচার থাকতে চলেছে?

Realme Smartphones: একই দিনে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন এবং রিয়েলমি পি৩ প্রো ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।

Realme Phones: রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন (Realme P3x 5G) ভারতে লঞ্চ হতে চলেছে ফেব্রুয়ারি মাসেই। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ফোন লঞ্চের দিনক্ষণ। আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন। রিয়েলমি পি৩ সিরিজের (Realme P3 Series) এই স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হবে রিয়েলমি পি৩ প্রো ফোনও (Realme P3 Pro)। রিয়েলমি পি৩ প্রো ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং GT Boost গেমিং টেকনোলজি। অন্যদিকে রিয়েলমি পি৩এক্স ৫জি ফোনের ডিজাইন, রং প্রকাশ্যে এসেছে। এর পাশাপাশি জানা গিয়েছে, রিয়েলমি পি৩ প্রো ফোনে ডার্ক রেয়ার প্যানেল থাকতে চলেছে এবং সেখানে গ্লো কিংবা চকচকে ভাব থাকতে চলেছে। 

রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন সম্পর্কে এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে 

আগামী ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। এক্স মাধ্যমে তেমনটাই জানিয়েছে সংস্থা। একই দিনে লঞ্চ হবে রিয়েলমি পি৩ প্রো ফোনও। লঞ্চের পর রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে। এই দুই জায়গা থেকেই অনলাইনে রিয়েলমি পি৩ প্রো ভ্যারিয়েন্টও কেনা যাবে। 

রিয়েলমি সংস্থা জানিয়েছে তাদের রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন লুনার সিলভার, মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক- তিনটি রঙে লঞ্চ হবে। সিলভার লুনার মডেলের ব্যাক প্যানেলে এমন টেক্সচার থাকবে যেখানে আলো প্রতিফলিত হবে। আর মিডনাইট ব্লু এবং স্টেলার পিঙ্ক ভ্যারিয়েন্টে থাকতে চলেছে ভেগান লেদার ফিনিশ। রিয়েলমি পি৩এক্স ৫জি ফোন ৭.৯৪ মিলিমিটার পুরু হতে চলেছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে রেয়ার প্যানেলের বাঁদিকের কোণে। লম্বালম্বি সাজানো থাকবে ক্যামেরা সেনসর। 

রিয়েলমি পি৩ প্রো ফোনে থাকতে চলেছে কোয়াড কার্ভ ডিসপ্লে। এছাড়াও থাকবে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যার সাহায্যে ফোন একটানা অনেকক্ষণ ব্যবহার হলেও গরম হবে না। ভিতরের তাপ বেরিয়ে যাবে। এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপর্ট পাবেন ইউজাররা। ৭.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে এই ফোন। ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে রিয়েলমি পি৩ প্রো ফোন। গ্যালাক্সি পার্পল, নেবুলা গ্লো, স্যাটার্ন ব্রাউন - এই তিন রঙে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি৩ প্রো ফোন। 

আরও পড়ুন- স্যামসাংয়ের সবচেয়ে সস্তা গ্যালাক্সি ৫জি ফোন হাজির দেশে, কেনা যাবে ১০ হাজার টাকার কমেই 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget