এক্সপ্লোর

Smartphones Under Rs 10000: স্যামসাংয়ের সবচেয়ে সস্তা গ্যালাক্সি ৫জি ফোন হাজির দেশে, কেনা যাবে ১০ হাজার টাকার কমেই

Samsung Galaxy F06 5G: ভারতে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইনেও। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন। 

Smartphones Under Rs 10000: স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাংয়ের এই ৫জি ফোন অত্যন্ত সস্তায় লঞ্চ হয়েছে দেশে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। ইউজাররা পাবেন ৪ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের এই ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ভারতে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাংয়ের অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অফলাইনেও। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনের দাম কত 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোন দুটো কনফিগারেশনে লঞ্চ হয়েছে। ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১১,৪৯৯ টাকা। স্যামসাং ক্রেতাদের দেবে ৫০০ টাকা ক্যাশব্যাক অফারও। 

স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। 
  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। 
  • অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে ৪ বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং ৪ বছরের সিকিউরিটি প্যাচ। 
  • স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • স্যামসাং গ্যালাক্সির এফ সিরিজের এই সস্তা ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের পাওয়ার বাটনের সঙ্গেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 

ভিভোর একটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে 

ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভিভো। নির্দিষ্ট দিন জানা না গেলেও আভাস পাওয়া গিয়েছে যে ভিভোর নতুন ফোন আসতে আর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে নতুন ফোনের নাম। এবার ভিভো টি৪এক্স ৫জি লঞ্চ হতে চলেছে ভারতে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। অনুমান করা হচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোন হয়তো এবছর মার্চ মাসে দেশে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট তারিখ এবং সময় জানা যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget