এক্সপ্লোর

Redmi Note 12 Pro Plus: নতুন বছরেই ভারতে লঞ্চ হবে রেডমি নোট ১২ প্রো প্লাস, থাকবে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

Redmi Smartphones: রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

Redmi Note 12 Pro Plus: রেডমি নোট ১২ প্রো প্লাস (Redmi Note 12 Pro Plus) ফোন ভারতে লঞ্চ হবে আগামী ৫ জানুয়ারি। সম্প্রতি এই ফোন লঞ্চের দিন ঘোষণা করেছে চিনের সংস্থা শাওমি (Xiaomi)। এই ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ২০০ মেগাপিক্সেলের (200 MP Camera) মেন ক্যামেরা সেনসর। এছাড়াও শোনা গিয়েছে, এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির একটি Full HD OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ২০০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা অয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

iQoo 11 Series: ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo Smartphones) চিনে সম্প্রতি লঞ্চ করেছে আইকিউওও ১১ সিরিজ (iQoo 11 Series)। জানা গিয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভারতে লঞ্চ হবে আগামী বছর। ২০২৩ সালের জানুয়ারি মাসের ১০ তারিখ এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, আইকিউওও ১১ সিরিজে রয়েছে আইকিউওও ১১, আইকিউওও ১১ প্রো- এই দুই ফোন। এই স্মার্টফোন সিরিজের ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। জানা গিয়েছে, আইকিউওও ১১ সিরিজের ফোন আগামী বছর ১০ জানুয়ারি লঞ্চের পর ১৩ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে। আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো ফোন তিনটে রঙে লঞ্চ হতে পারে ভারতে। iQoo 11 Legend Edition- ও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেখানে থাকতে পারে BMW M Motorsport থিমের ডিজাইন।

Relme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। দুটো ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। 

আরও পড়ুন- অবশেষে আসছে ট্যুইটার ব্লু, কত টাকা দিতে হবে ইউজারদের?

সেরা শিরোনাম

boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget