এক্সপ্লোর

Twitter Blue: অবশেষে আসছে ট্যুইটার ব্লু, কত টাকা দিতে হবে ইউজারদের?

Twitter Blue Subscription: অবশেষে চালু হতে চলেছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। কত টাকা দিতে হবে ইউজারদের, কী কী সুবিধা পাওয়া যাবে, জেনে নিন।

Twitter Blue: অবশেষে ট্যুইটারে আসছে ব্লু (Twitter Blue Subscription) সাবস্ক্রিপশন। ১২ ডিসেম্বর এই ফিচার পুনরায় লঞ্চ করতে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষ একথা ঘোষণা করেছে। এই ব্লু সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক প্রিমিয়াম ফিচার পাবেন ইউজাররা। ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক, 1080p ভিডিও পোস্ট করার সুবিধা, ট্যুইট এডিট করা- এইসব সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, ওয়েবের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ মাসে ৮ ডলার। অন্যদিকে আইওএস- এর ক্ষেত্রে এই খরচ মাসে ১১ ডলার। 

অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি। 

এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু চালু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। দ্বিতীয়বার ঠিক হয় ২ ডিসেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হবে। কিন্তু সেটাও পিছিয়ে যায়। এবার শেষ পর্যন্ত ১২ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন। ট্যুইটারের ব্লু-টিক সাবস্ক্রিপশন পাওয়ার জন্য নতুন ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৯০ দিন ট্যুইটারে থাকতে হবে এই ইউজারদের। ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন করেছেন ইলন মাস্ক। 

Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য চালু হয়েছে নতুন ফিচার (Whatsapp Features)। ইউজাররা এবার থেকে নিজেদের অবতার তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজাররা যাতে নিজেদের আবেগ, অভিব্যক্তি আরও ভালভাবে বোঝাতে পারেন, তার জন্যই এই অবতার (Whatsapp Avatar) তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই মেসেজিং অ্যাপে নিজেদের অবতার তৈরি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ প্রদত্ত ৩৬টি কাস্টম স্টিকারও ব্যবহারও করতে পারবেন ইউজাররা। একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অবতার বানানোর জন্য আগামী দিনে আরও কিছু স্টাইল যুক্ত করবে তারা। সেই তালিকায় থাকবে লাইটিং, শেডিং, হেয়ার স্টাইল টেক্সচার এবং আরও অনেক কিছু। 

আরও পড়ুন- নতুন বছরের প্রথম সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ সিরিজ

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget