এক্সপ্লোর

Redmi Smartphone: নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১৩ প্রো, কবে লঞ্চ? কত দাম হতে পারে?

Redmi Note 13 Series: ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোন রেডমি নোট ১৩ প্রো। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে। এবার ভারতের পালা।

Redmi Smartphone: নতুন বছরের শুরুতে ভারতে নয়া ফোন লঞ্চ করতে চলেছে রেডমি (Redmi) সংস্থা। আগামী ৪ জানুয়ারি ভারতে রেডমি নোট ১৩ প্রো (Redmi Note 13 Pro)  ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে, সঙ্গে ছিল রেডমি নোট ১৩ (Redmi Note 13) এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস (Redmi Note 13 Pro Plus) - এই দুই মডেল। রেডমি নোট ১৩ সিরিজের (Redmi Note 13 Series) স্মার্টফোনগুলি এবার ভারতে বাজারে লঞ্চ হবে ৪ জানুয়ারি, ২০২৪- এ। চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ভ্যারিয়েন্টের ফিচার, ডিজাইন এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি রেডমি নোট ১৩ প্রো ফোনের ভারতে দাম কত হতে পারে সেই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছে।  

টিপস্টার অভিষেক যাদবের দাবি, রেডমি নোট ১৩ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ভারতের বাজারে হতে পারে ৩২,৯৯৯ টাকা। একথা এক্স মাধ্যমে তিনি প্রকাশও করেছেন। অন্যান্য কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে টিপস্টার কোনও তথ্য প্রকাশ করেননি। এর পাশাপাশি রেডমি নোট ১৩ এবং রেডমি নোট ১৩ প্রো- এই দুই ফোনের দাম ভারতে কত হতে পারে সেই ব্যাপারেও কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই ফোনও ৪ জানুয়ারিই ভারতে লঞ্চের কথা রয়েছে। 

চিনে লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ প্রো ফোন

কালো, নীল, রুপোলি এবং সাদা- এই চারটি রঙে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১৩ প্রো ফোন। মোট পাঁচটি ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল চিনে। ভারতে কী কী রঙে লঞ্চ হবে এবং কোন কোন র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে তা এখনও জানা যায়নি। এবার চিনে লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনগুলি একনজরে দেখে নেওয়া যাক। 

  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1.5K ফুল এইচডি প্লাস AMOLED প্যানেল রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- র সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 প্রাইমারি সেনসর রয়েছে যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • এই ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন- ভারতে হাজির সবচেয়ে সস্তার ৫জি ফোন পোকো এম৬, দাম কত? কী কী ফিচার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget