এক্সপ্লোর

Samsung A22 specifications : গোপন ছবি ফাঁস ! Samsung A22 সিরিজ আসছে বাজারে

জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। এবার নতুন ফোনের গোপন ছবি ফাঁস হয়ে গেল স্যামসাঙের। সম্প্রতি একটি টেক সাইটে উঠে এসেছে Samsung A22 5G-র ছবি। যা নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে।

নয়াদিল্লি : জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। এবার নতুন ফোনের গোপন ছবি ফাঁস হয়ে গেল স্যামসাঙের। সম্প্রতি একটি টেক সাইটে উঠে এসেছে Samsung A22 5G-র ছবি। যা নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রেতাদের মনে।

A52 ও A72-এর পর নয়া A-সিরিজ আনছে স্যামসাং। ৯১ মোবাইল সাইটে ফোনের গোপন ছবি প্রকাশ হতেই প্রশ্ন উঠেছে বেশ কয়েকটা জিনিস নিয়ে। ছবি ও স্পেসিফিকেশন বলছে, একই মডেলের ৫জির-পাশাপাশি ৪জি ভ্যারিয়েন্ট আনছে কোম্পানি। কেমন হতে চলেছে সেই ফোন ?

Samsung A22-এর স্পেসিফিকেশন

টেক সাইটের দাবি অনুযায়ী, Samsung A22 5G ও 4G মডেল আনছে কোম্পানি। প্রায় একই রকম দেখতে ফোনের দুই মডেল। তবে ফোন আনলক করতে গেলেই ধরা পড়বে পার্থক্য। Samsung A22 5G-র ক্ষেত্রে ডানদিকে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট মাউন্টার। 4G মডেলে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে কোম্পানি। আগামী মাসেই আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন এই ফোনের। চার রঙে পাওয়া যেতে পারে ফোন। কালো , হাল্কা বেগুনি, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে Samsung A22 5G ও 4G।

Samsung A22 5G মডেলে ওয়াটার ড্রপ নচ থাকছে। তবে নিচের চিন এরিয়া একটু বড় হতে পারে। রেয়ার ক্যামেরার ক্ষেত্রে পিছনে চৌকো মডিউল আনা হয়েছে। যার মধ্যে থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর থাকছে এই ফোনে। এ ছাড়াও দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তিন নম্বর ক্যামেরা মডিউলে থাকতে পারে ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং ক্যামেরা।

স্যামসাঙের নতুন এই মডেলে থাকতে পারে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসরের পরিবর্তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট থাকতে পারে ফোনে। ফোনে থাকবে ৫০০০ এমএএইচের ব্যাটারি সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সব মিলিয়ে ফোনের ওজন ২০৫গ্রাম। ৯ এমএম পুরু হবে এই ফোন। 

Samsung A22 4G-র স্পেসিফিকেশন

Samsung A22 4G-র মধ্যে রয়েছে প্রায় একই স্পেসিফিকেশন। তবে তিনের জায়গায় এই মডেলে রয়েছে চারটে ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সঙ্গে দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। পাশাপাশি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সিংয়ের সঙ্গে দেওয়া হয়েছে ২ মেগার ম্যাক্রো শ্যুটার। তবে দুটো ফোনেই থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এসবই ৯১ মোবাইল সাইটের লিকড রেনডারস অনুযায়ী স্পেসিফিকেশন। 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget