এক্সপ্লোর

Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোন হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Samsung Galaxy A05s: এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। বর্তমানে স্যামসাংয়ের ওয়েবসাইটে এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে।

Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি এ০৫এস (Samsung Galaxy A05s) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। এর সঙ্গে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ৪জি সাপোর্ট। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট, যার সাহায্যে পরিচালিত হবে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এবং সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ভারতে দাম কত

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৪৯৯ টাকা। বর্তমানে স্যামসাংয়ের ওয়েবসাইটে এই ফোনের দাম ১৪,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। কালো, হাল্কা সবুজ এবং হাল্কা বেগুনি- এই তিনটি রঙে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোন। এসবিআই- এর ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনে থাকছে ১০০০ টাকা ছাড়। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এই অফার যুক্ত হয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন এবং ফিচার

  • ডুয়াল সিম (ন্যানো) সাপোর্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। 
  • ৬.৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত PLS LCD ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট। এছাড়াও রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। 
  • ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে হয়েছে নতুন বাজেট স্মার্টফোন, কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget