এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: নতুন বছরে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নয়া ফোন, কোন মডেল লঞ্চ হতে পারে? দেখুন সম্ভাব্য ফিচার

Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোন ভারতে কোন কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। এর পাশাপাশি ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া যায়নি।

Samsung Galaxy Smartphone: নতুন বছরে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির নয়া ফোন। এটি স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের মডেল হতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে, এতি একটি ৫জি ফোন হিসেবে লঞ্চ হবে। ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। এর থেকে অনুমান, ভারতে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ২০২৬ সালের শুরুর দিকেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এবার লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোন। গত বছর লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন ফোন। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের আরও একটি ফোন, স্যামসাং গ্যালাক্সি এ৩৭ মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে উন্নত ও আধুনিক ক্যামেরা ফিচার এবং ঝাঁ-চকচকে ডিসপ্লে ও শক্তিশালী হার্ডওয়্যার সমেত। 

যদিও এখনও স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোনের ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ কিছুই জানা যায়নি। অনুমান, এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1680 চিপসেট থাকতে চলেছে। এছাড়াও এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যামের সাপোর্ট থাকতে পারে। ইউজাররা এই ফোনে পেতে পারেন অ্যান্ড্রয়েড ১৬ আউট অফ দ্য বক্সের সাপোর্ট। এই ফোনে একটি ফ্লেক্সিবল AMOLED প্যানেল থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। আগের ফোনের তুলনায় ক্যামেরা সেনসরের মেগাপিক্সেলের পরিমাণ বেশি। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

স্যামসাং গ্যালাক্সি এ৫৭ ৫জি ফোন ভারতে কোন কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে সেই সম্পর্কে কিছু জানা যায়নি। এর পাশাপাশি ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া যায়নি। স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে তাদের এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে এখনও কিছু ঘোষণা করেনি। ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও যে তথ্য পাওয়া গিয়েছে, তার সবই সম্ভাব্য। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে যেহেতু এই ফোনের নাম দেখা গিয়েছে, তার থেকে এটা স্পষ্ট যে এই ফোন ভারতের বাআরে লঞ্চ হবে, এটা সঠিক তথ্য। 

সেরা শিরোনাম

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget