এক্সপ্লোর

5G Phone Under Rs 10000: মোটোরোলার নতুন ৫জি ফোনের দাম ১০ হাজার টাকারও কম, ফোন সস্তার হলেও ফিচার যথেষ্ট আকর্ষণীয়

Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৩৫ ৫জি ফোন। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অফিশিয়াল মোটোরোলা ইন্ডিয়া স্টোর থেকে।

5G Phone Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ৫জি ফোন। এই ৫জি ফোন কেনা যাবে ১০ হাজার টাকারও কম দামে। তবে দামে সস্তা হলেও এই ফোনের ফিচার কিন্তু যথেষ্টই আকর্ষণীয়। এমন নয় যে দাম কম বলে মোটোরোলার সংস্থা তাদের এই ৫জি ফোনের ফিচারে কোনও খামতি রেখেছে। মোটো জি৩৫ ৫জি এই ফোন ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একটি ৬.৭২ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে, যার উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ২ প্রোটেকশন লেয়ার।

মোটো জি৩৫ ৫জি ফোনের দাম 

এই ফোন ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়েই লঞ্চ হয়েছে ভারতে, যার দাম ৯৯৯৯ টাকা। কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অফিশিয়াল মোটোরোলা ইন্ডিয়া স্টোর থেকে। গুয়াভা রেড, লিফ গ্রিন এবং মিডনাইট ব্ল্যাক- এই তিন রঙে মোটোরোলার নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। 

মোটো জি৩৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন। অ্যান্ডড়য়েড ১৪ সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। 
  • একটি Unisoc T760 প্রসেসর রয়েছে মোটো জি৩৫ ৫জি ফোনে। ইউজারদের চোখের আরামের জন্য Vision Booster এবং Night Vision Mode- এই দুই বিশেষ ফিচারের সাপোর্ট রয়েছে মোটো জি৩৫ ৫জি ফোনে। 
  • মোটো জি৩৫ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ৫০০০ এমএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে মোটো জি৩৫ ৫জি ফোনে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না মোটোরোলার এই ফোন। ভেগান লেদার ফিনিশও রয়েছে এই ফোনে।
  • ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও ডুয়াল ব্যাঙ্ক ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এই ফোনে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget