এক্সপ্লোর

Poco M7 Plus 5G: নতুন র‍্যাম নিয়ে ভারতে আসছে পোকো এম৭ প্লাস ৫জি ফোন, দাম থাকবে ১৫ হাজারের কমেই

Smartphones Under RS 15000: ইউজাররা এই ফোনে পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।  

Poco M7 Plus 5G: পোকো এম৭ প্লাস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছিল এবছর অগস্ট মাসে। সেই সময় ৬ জিবি র‍্যাম ও ৮ জিবি র‍্যাম নিয়ে দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার শাওমি- র সাব-ব্র্যান্ড পোকো সংস্থার এই ৫জি ফোন ভারতে আসছে ৪ জিবি র‍্যাম সমেত। আর এই মডেলের বিক্রি শুরু হতে চলেছে ফ্লিপকার্টে। পোকো এম৭ প্লাস ৫জি ফোনে রয়েছে ৭০০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি এবং ৩ ৩ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩ প্রসেসর। ইউজাররা এই ফোনে পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। 

পোকো এম৭ প্লাস ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। অ্যাকোয়া ব্লু, কার্বন ব্ল্যাক এবং ক্রোম সিলভার- এই তিন রঙে কেনা যাবে পোকো এম৭ প্লাস ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম যুক্ত ভ্যারিয়েন্ট। ২৩ সেপ্টেম্বর ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে সেল শুরু হচ্ছে। ই-কমার্স সংস্থার এই সেলে কম দামে কেনা যাবে পোকো সংস্থার নতুন র‍্যাম যুক্ত ফোন। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। 

পোকো এম৭ প্লাস ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন 

  • এই ফোনে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট রয়েছে। 
  • এই ফোনের ইনবিল্ট ৮ জিবি র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ২টো অপারেটিং সিস্টেম এবং চারটে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে এই ফোনে। 
  • পোকো এম৭ প্লাস ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে একটি সেকেন্ডারি সেনসর। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ১৮ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে। 
  • এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্ট থাকার ফলে এই ফোনের সাহায্যে অন্য ফোন বা ডিভাইস চার্জ করা যাবে। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget