এক্সপ্লোর

Tecno Phones: ১৫ হাজার টাকার কমেই কিনতে পারবেন এই ৫জি ফোন, থাকছে শক্তিশালী ব্যাটারি, এআই ফিচার যুক্ত ক্যামেরা

Tecno Pova 6 Neo 5G: এই ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরায় থ্রি এক্স ইন সেনসর জুম যুক্ত রয়েছে। আর এই ক্যামেরা সেনসরে রয়েছে এআই ফিচারের সাপোর্ট।

Tecno Phones: টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন (Tecno Pova 6 Neo 5G) ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি সস্তার ৫জি ফোন (Budget 5G Phone)। টেকনো সংস্থার এই ফোন (Tecno Smartphones) তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে। টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে ভারতে। সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম রয়েছে ফোনে। আর সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে রয়েছে একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এই ফোনের ভার্চুয়াল র‍্যাম ফিচার রয়েছে। অর্থাৎ ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে ভার্চুয়াল ভাবে র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

ভারতে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনের দাম 

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। ক্রেতারা এই ফোন কেনার ক্ষেত্রে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। আর এক্সচেঞ্জ অফার হিসেবেও থাকছে ১০০০ টাকা ছাড় পাওয়ার সুযোগ। অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোন কেনা যাবে। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিক্রি। 

টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে কে কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • অ্যান্ড্রয়েড ১৪ বেসড HiOS 14.5 - এর সাহায্যে পরিচালিত হবে ফোনটি। 
  • এখানে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • এই ফোনের প্রাইমারি রেয়ার ক্যামেরায় থ্রি এক্স ইন সেনসর জুম যুক্ত রয়েছে। আর এই ক্যামেরা সেনসরে রয়েছে এআই ফিচারের সাপোর্ট।
  • ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। সঙ্গে রয়েছে ফ্ল্যাশ। এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে একাধিক এআই ফিচার রয়েছে। 
  • ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে টেকনো পোভা ৬ নিও ৫জি ফোনে। সেখানে Dolby Atmos সাপোর্ট যুক্ত রয়েছে। এই ফোন একটি স্প্ল্যাশ অ্যান্ড সোয়েট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ফোনটি ঘাম এবং জলে সহজে নষ্ট হবে না। 

আরও পড়ুন- রিয়েলমির নতুন ইয়ারবাডস লঞ্চ হল ভারতে, একসঙ্গে কানেক্ট করা যাবে দুটো ডিভাইসে 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget