এক্সপ্লোর

Samsung Galaxy Phone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির ৫জি ফোন, দাম হবে ২০ হাজারের মধ্যেই, কী কী ফিচার থাকছে?

Samsung Galaxy M36 5G: স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।

Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এটি একটি ৫জি ফোন হিসেবে লঞ্চ হবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই ফোনের ডিজাইন এবং সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এছাড়াও আভাস পাওয়া যাবে ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন। গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন। আর ভারতে এর সাকসেসর মডেল স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে আগামী ২৭ জুন। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এছাড়াও কেনা যাবে স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। Orange Haze, Serene Green, Velvet Black- এই তিনটিন রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোন ৭.৭ মিলিমিটার পুরু হবে বলে শোনা গিয়েছে। ফোনের ডিসপ্লের উপর থাকবে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চ, এই দুই আধুনিক এআই যুক্ত ফিচার থাকতে চলেছে এই ফোনে। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। একটি পিল শেপের ক্যামেরা মডিউলের মধ্যে সাজানো থাকবে ক্যামেরা সেনসরগুলি। তার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরায় 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি ফোনে। শোনা গিয়েছে, ভারতে এই ফোনের দাম ২০ হাজারের কমই হবে। অর্থাৎ বেস মডেলের দাম ২০ হাজার টাকার কম থেকেই শুরু হতে চলেছে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1380  চিপসেট থাকতে চলেছে। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। One UI 7 out-of-the-box - এর সাপোর্টে পরিচালিত হবে ফোন। 

গত মাসেই স্যামসাং গ্যালাক্সি 'এফ' সিরিজের 'স্লিমেস্ট' ফোন লঞ্চ হয়েছে ভারতে 

স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1480 চিপসেট রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। স্যামসাং গ্যালাক্সির এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ৬ বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড পাওয়া যাবে স্যামসাংয়ের এই ফোনে, এমনই দাবি করেছে সংস্থা। স্যামসাং গ্যালাক্সি এফ৫৬ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget