এক্সপ্লোর

Tecno Smartphones: ক্যামেরা ফিচার দেখে ফোন কেনেন? টেকনো সংস্থার নতুন দুই ৫জি ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

Tecno Camon 30 5G Series: টেকনো সংস্থার এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে টেকনো Camon ৩০ ৫জি এবং টেকনো Camon ৩০ প্রিমিয়ার ৫জি- এই দুই ফোন। স্পেশ্যাল লঞ্চ প্রাইস থাকছে ১৯,৯৯৯ টাকা।

Tecno Smartphones: ভারতে লঞ্চ হয়েছে টেকনো Camon ৩০ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজে (Tecno Camon 30 5G Series) লঞ্চ হয়েছে টেকনো Camon ৩০ ৫জি (Tecno Camon 30 5G) এবং টেকনো Camon ৩০ প্রিমিয়াম ৫জি ফোন (Tecno Camon 30 Premier 5G)। টেকনো সংস্থার এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট (Midiatek Dimensity Chipset)। এছাড়াও জানা গিয়েছে, এই দুই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স (Android 14 Out Of The Box) বেসড HiOS 14- এর সাহায্যে। প্রিমিয়ার মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। আর দুটো ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। টেকনো Camon ৩০ ৫জি সিরিজের দুই ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 

ভারতে টেকনো Camon ৩০ ৫জি এবং টেকনো Camon ৩০ প্রিমিয়ার ৫জি ফোনের দাম কত, কবে থেকে বিক্রি শুরু হবে, কী কী অফার রয়েছে 

টেকনো Camon ৩০ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে টেকনো Camon ৩০ প্রিমিয়ার ৫জি ফোন লঞ্চ হয়েছে শুধুমাত্র ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। টেকনো সংস্থার এই দুই ফোনের বিক্রি শুরু হবে আগামী ২৩ মে থকে। ক্রেতারা ৩০০০ টাকা ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। 

টেকনো Camon ৩০ ৫জি সিরিজের দুই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে 

  • দুটো ফোনেই রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। টেকনো Camon ৩০ ৫জি ফোনে রয়েছে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২০ প্রসেসর রয়েছে।
  • টেকনো Camon ৩০ প্রিমিয়ার ৫জি ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির একটি ডিসপ্লে। এটি একটি 1.5K LTPO AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে একটি ৪ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ চিপসেট। 
  • টেকনো Camon ৩০ ৫জি সিরিজের দুই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। বেস মডেলে এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। আর প্রিমিয়ার মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যা আবার থ্রি এক্স অপটিকালজুম যুক্ত। এর সঙ্গে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর টেকনো Camon ৩০ ৫জি সিরিজের দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের লঞ্চ পিছিয়ে গেল ভারতে, নতুন তারিখ কবে? দাম কত হতে পারে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget