এক্সপ্লোর

Samsung Galaxy F55 5G: স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের লঞ্চ পিছিয়ে গেল ভারতে, নতুন তারিখ কবে? দাম কত হতে পারে?

Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকার কথা রয়েছে। এর সঙ্গে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট।

Samsung Galaxy F55 5G: স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি (Samsung galaxy F55 5G) ফোন ভারতে লঞ্চের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই ফোন দেশে লঞ্চ হবে আগামী ২৭ মে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি (Samsung galaxy F54 5G) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন। ভেগান লেদার ফিনিশ (Vegan Leather Finish) থাকার কথা রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে। আগের মডেলের তুলনায় এই ফোনে থাকতে চলেছে উন্নত ক্যামেরা ফিচার এবং উন্নত ও আধুনিক প্রসেসর বা চিপসেট। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকার কথা রয়েছে। এর সঙ্গে থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি সি৫৫ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের দাম কত হতে পারে, কী কী রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে এবং কোথা থেকে কেনা যেতে পারে- দেখে নিন সবিস্তারে 

শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম ৩০ হাজার টাকার কম হবে বলে শোনা গিয়েছে। কালো এবং কমলা রঙে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন কেনা যাবে। এছাড়া অফলাইনে কেনা যাবে স্যামসাংয়ের বিভিন্ন পার্টনার রিটেল স্টোর থেকে। এর আগে ১৭ মে এই ফোন ভারতে লঞ্চ হওয়ার কথা ছিল। 

এর আগে শোনা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৬,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হতে পারে ৩২,৯৯৯ টাকা। 

কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে, দেখে নিন 

স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED Plus ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

আরও পড়ুন- 'পুলিশ' ফোন করে ঘুষ চাইছে ? না দিলে 'গ্রেফতার'! খপ্পরে পড়েছেন 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget