এক্সপ্লোর

Twitter Blue: ভারতে আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন পাওয়ার জন্য কত টাকা দিতে হবে?

Twitter Blue Subscription: আগামী দিনে আরও ফিচার যুক্ত হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনে। কমবে বিজ্ঞাপন, বড় ভিডিও পোস্ট করার সুবিধা এবং আরও অনেক সুযোগ পাওয়া যাবে। 

Twitter Blue: ট্যুইটারের নতুন ফিচার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription) বিশ্বের একাধিক অঞ্চলে উপলব্ধ হয়েছে। সেই তালিকায় রয়েছে ভারতও। ট্যুইটারের তরফে এখনও ভারতে ব্লু সাবস্ক্রিপশনের খরচ সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে অ্যাপেলের অ্যাপ স্টোর (Apple App Store) ভারতের আইফোন (iPhone) ইউজারদের জন্য কিছু তথ্য প্রকাশ করেছে। ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন মার্ক কিনতে হলে ভারতের আইফোন ইউজারদের কত টাকা দিতে হবে এবং কী কী সুবিধা পাবেন, তা জেনে নিন। জানা গিয়েছে, ভারতের আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য মাসে ৯৯৯ টাকা দিতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই খরচের পরিমাণ কত হতে চলেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে ওয়েব এবং আইওএস- এর ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। হয়তো সেই কারণেই এখনও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ প্রকাশ্যে আসেনি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। এর আগে শোনা গিয়েছিল, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ভারতীয় ইউজারদের ৭১৯ টাকা দিতে হবে। তবে এই ফিচার নতুন করে লঞ্চের পর শোনা গিয়েছে যে খরচ বেড়ে গিয়েছে। অ্যাপেল অ্যাপ স্টোরে ট্যুইতার অ্যাপ রাখতে হলে অ্যাপ কর্তৃপক্ষকে ৩০ শতাংশ 'ফি' দিতে হবে বলে আগেই শোনা গিয়েছিল। অনুমান, সেই সূত্রেই ভারতে আইওএস ইউজারদের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ বাড়ানো হয়েছে। 

আমেরিকার ক্ষেত্রে ট্যুইটার ব্যবহাকারীদের মধ্যে যাঁরা অ্যান্ড্রয়েডে ট্যুইটার ব্যবহার করেন, তাঁদের প্রতি মাসে খরচ ৮ ডলার। তবে ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন পাবেন। অন্যদিকে আইওএস ইউজারদের ক্ষেত্রে মাসে ১১ ডলার দিতে হবে ব্লু সাবস্ক্রিপশন পাওয়া জন্য। এতদিন যাঁদের ট্যুইটারে ব্লু টিক অ্যাকাউন্ট ছিল, তাঁদেরকেও এই ভেরিফিকেশন ব্যাজ বজায় রাখার জন্য একই পরিমাণ খরচ করতে হবে। নাহলে অ্যাকাউন্টের ব্লু টিক বন্ধ হয়ে যাবে। ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের থেকে ইউজাররা অনেক সুযোগ সুবিধা পাবেন। রিডার মোড, গোল্ডেন অফিশিয়াল চেক (বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে), গ্রে চেকমার্ক (সরকারি এবং অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে) পাওয়া যাবে ট্যুইটারের নতুন ফিচার থেকে। আগামী দিনে আরও ফিচার যুক্ত হবে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনে। কমবে বিজ্ঞাপন, বড় ভিডিও পোস্ট করার সুবিধা এবং আরও অনেক সুযোগ পাওয়া যাবে। 

অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। এরপর ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু চালু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। দ্বিতীয়বার ঠিক হয় ২ ডিসেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হবে। কিন্তু সেটাও পিছিয়ে যায়। এবার শেষ পর্যন্ত ১২ ডিসেম্বর লঞ্চ হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। 

আরও পড়ুন- ১৮০ ওয়াটের চার্জিং ফিচার, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে ভারতে আসছে নতুন ৫জি ফোন

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget