এক্সপ্লোর

Vivo Phones: চিনে লঞ্চ হওয়া ভিভোর ফোন ভারতে আসবে অন্য নামে, কোন মডেল আসছে?

Vivo Smartphones: অনুমান, ভারতে ভিভো ভি৭০ ফোন চিনে লঞ্চ হওয়া ভিভো এস৫০ ফোনের মতো ডিজাইন, রং, ফিচার নিয়েই লঞ্চ হবে। অর্থাৎ দুই ভ্যারিয়েন্টে মিল থাকার সম্ভাবনা রয়েছে।

Vivo Phones: ভিভো এস৫০ সিরিজ চিনে লঞ্চ হতে চলেছে এই মাসের শেষের দিকে কিংবা পরের মাসের শুরুতে। এই স্মার্টফোন সিরিজের ফোন ভারতেও লঞ্চ হবে, তবে অন্য নামে। ভিভো 'ভি' সিরিজের ফোন হিসেবে আসবে নতুন মডেল। চিনে লঞ্চ হবে ভিভো এস৫০ এবং ভিভো এস৫০ প্রো মিনি- এই দুই ফোন। এর মধ্যে থেকে ভিভো এস৫০ লঞ্চ হবে ভারতেও, তবে অন্য নামে। ভিভো ভি৭০ নামে সম্ভবত এই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। যদিও ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি এখনও। 

অনুমান, ভারতে ভিভো ভি৭০ ফোন চিনে লঞ্চ হওয়া ভিভো এস৫০ ফোনের মতো ডিজাইন, রং, ফিচার নিয়েই লঞ্চ হবে। অর্থাৎ দুই ভ্যারিয়েন্টে মিল থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে এর আগেও ভিভো 'ভি' সিরিজের অনেক ফোনই লঞ্চ হয়েছে।       

ভিভো ওয়াই সিরিজের একটি ফোন লঞ্চ হয়েছে ভারতে 

ভিভো ওয়াই১৯এস ফোন লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ৫জি ফোন। ভিভো- র এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। দুটো রঙে এবং তিনটি স্টোরেজ কনফিগারেশন ভ্যারিয়েন্টে ভিভো- র এই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর বা সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট এই ফোনে পাবেন ইউজাররা। ফোন পরিচালিত হবে FuntouchOS ১৫- র সাহায্যে।        

ভিভো ওয়াই১৯এস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ - এই তিনটি ভ্যারিয়েন্টে। ম্যাজেস্টিক গ্রিন এবং টাইটেনিয়াম সিলভার, এই দুই রঙে ভিভো ওয়াই১৯এস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। তবে ফোনের দাম জানা যায়নি। কোন ভ্যারিয়েন্টের কত দাম, তা জানা যায়নি।       

ভিভো ওয়াই১৯এস ৫জি ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ফোনের ওজন প্রায় ১৯৯ গ্রাম।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget