এক্সপ্লোর

Vivo Phones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভোর নতুন ফোন, সংস্থার নজর ডিভাইসের ব্যাটারিতে

Vivo Y58 5G: শোনা যাচ্ছে, ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। এই ফোন দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে।

Vivo Phones: ভারতে নতুন ফোন লঞ্চ করতে পারে ভিভো সংস্থা (Vivo Smartphones)। চিনের সংস্থা ভিভো- র ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) একটি ৫জি ফোন (5G Phones) ভারতে লঞ্চের কথা শোনা যাচ্ছে। ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন (Vivo Y58 5G Phone) দেশে লঞ্চের কথা শোনা গিয়েছে। তবে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। চিনে এই ফোন আগেই লঞ্চ হয়েছে। ভারতে লঞ্চ হতে চলা ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকার কথা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যেতে পারে। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচের ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। শোনা যাচ্ছে, ভিভো ওয়াই৫৮ ৫জি ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। এই ফোন দুটো রঙে ভারতে লঞ্চ হতে পারে। আর ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকতে পারে। এই গোলাকার ক্যামেরা মডিউলের চারপাশ সামান্য উঁচু হতে পারে। ফোনের স্ক্রিনের উপর ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে এবং তার জন্য একটি হোল পাঞ্চ কাট আউট দেখা যাবে। 

কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে, দেখে নিন একনজরে 

  • ভিভো সংস্থার আসন্ন এই ফোনে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ছবি দেখা যাবে এবং এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। 
  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকতে পারে ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। অন্যদিকে র‍্যামের পরিমাণও আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। 
  • ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের শুটার থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা শুটার থাকতে হবে। 
  • এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াট্রা রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল স্পিকার রয়েছে এই ফোনে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। 
  • ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। 

আরও পড়ুন- প্রথমবার ট্যাব লঞ্চ করতে চলেছে ইনফিনিক্স, দাম থাকতে পারে সাধ্যের মধ্যেই, ফিচারে কী কী চমক থাকতে চলেছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget