এক্সপ্লোর

Vivo Phones: ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো টি৩ আলট্রা, কত দাম হতে পারে এই ফোনের?

Vivo T3 Ultra: অনুমান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে ভিভো টি৩ আলট্রা ফোন। আর কয়েকদিনের মধ্যেই তাই ভারতে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

Vivo Phones: ভিভো টি৩ আলট্রা ফোন (Vivo T3 Ultra) ভারতে লঞ্চ হতে চলেছে সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভোর (Vivo Smartphone) এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান যে ভারতে ভিভো টি৩ আলট্রা ফোন লঞ্চ হতে বেশি দেরি নেই। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের দাম ভারতে কত হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি ভিভো টি৩ আলট্রা ফোন কোন কোন র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে দেশে লঞ্চ হতে পারে, কী কী ফিচার থাকতে পারে - সেই সম্পর্কেও সম্ভাব্য তথ্য পাওয়া গিয়েছে। ভিভো 'টি' সিরিজের একটি ফোন ভিভো টি৩ প্রো ভারতে লঞ্চ হয়েছে এবছর ২৭ অগস্ট। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ আলট্রা মডেল। 

অনুমান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে ভিভো টি৩ আলট্রা ফোন। আর কয়েকদিনের মধ্যেই তাই ভারতে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই ভিভো টি৩ আলট্রা ভারতে লঞ্চ হবে বলে অনুমান। অন্যদিকে এক্স মাধ্যমে আভাস পাওয়া গিয়েছে ভিভো টি৩ আলট্রা ফোনের দাম কত হতে পারে। 

টিপস্টার অভিষেক যাদব এক্স মাধ্যমে দাবি করেছেন, ভিভো টি৩ আলট্রা ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হবে যার দাম হতে পারে ৩০,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোন ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে যার দাম ৩২,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ভিভো টি৩ আলট্রা ফোন ভারতে লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে এবং এই মডেলের দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা। ফ্রস্ট ফ্রিন এবং কুনা গ্রে- এই দুই রঙে ভিভো টি৩ আলট্রা ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এই তথ্যগুলি ভিভো সংস্থা প্রকাশ করেনি। বলা ভাল, ভিভো টি৩ আলট্রা ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গে ভিভো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

আরও এক টিপস্টার সঞ্জু চৌধুরী জানিয়েছেন, ভিভো টি৩ আলট্রা ফোনের দামে বেশ কিছু অফার যুক্ত হতে পারে। তার ফলে হয়তো এই ফোন ভারতে কেনা যাবে ২৭,৯৯৯ টাকার মধ্যে। 

আরও পড়ুন- নতুন রঙে ভারতে লঞ্চ হল রিয়েলমি ১৩ প্রো প্লাস ৫জি ফোন, দাম কত? কী কী অফার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget