এক্সপ্লোর

WhatsApp Features: সময় বাঁচবে ইউজারদের, হোয়াটসঅ্যাপে আসছে দুই নতুন ফিচার

Upcoming WhatsApp Features: ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা এখন কোন কোন নতুন ফিচার নিয়ে জোরকদমে কাজ করছে দেখে নিন।

WhatsApp Features: ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপে (WhatsApp) সবসময়েই নতুন ফিচার চালু হয়। সম্প্রতি বেশ কিছু ফিচার (WhatsApp Features) নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। দেখে নেওয়া যাক আগামী দিনে হোয়াটসঅ্যাপে কী কী ফিচার চালু হতে পারে। 

ডবল ট্যাপ রিঅ্যাকশন 

ইনস্টাগ্রামে এই ফিচার রয়েছে। মেটা- র এই অ্যাপ ছবিতে লাইক করার জন্য ইউজার ডবল ট্যাপ করলেই হয়। তেমনই ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মেসেজে রিঅ্যাকশন দেওয়ার জন্য এই ডবল ট্যাপ ফিচার চালু করা হবে। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম করছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আগামী কয়েক মাসের মধ্যেই হোয়াটসঅ্যাপের কোনও আপডেটেড ভার্সানে এই ফিচার দেখা যাবে বলে অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। এখন হোয়াটসঅ্যাপে কোনও মেসেজে রিঅ্যাকশন দিতে হলে সেই মেসেজের উপর সামান্য কিছুক্ষণ ধরে ট্যাপ করে রাখলে কয়েকটি ইমোজি ভেসে ওঠে স্ক্রিনে। তার পাশে থাকে প্লাস চিহ্ন। সেখানে ক্লিক করলে আসে আরও ইমোজির অপশন। এগুলির সাহায্যে মেসেজে রিঅ্যাকশন দেওয়া যায়। যদি ডবল ট্যাপ ফিচার চালু হয় তাহলে অনেক কম সময়ে এবং খুব সহজে হোয়াটসঅ্যাপের মেসেজে রিঅ্যাকশন দিতে পারবেন ইউজাররা। কবে এই ফিচার হোয়াটসঅ্যাপের সমস্ত ভার্সানে, সব ইউজারদের জন্য চালু হবে তা স্পষ্ট ভাবে এখনও জানা যায়নি। 

হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটের ইভেন্টে এন্ড টাইম সিলেক্ট 

হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটে কোনও ইভেন্ট ক্রিয়েট করা হলে তা কখন শেষ হবে সেটা ঠিক করে আগাম এন্ড টাইম দিয়ে রাখা যাবে। হোয়াটসঅ্যাপের কমিউনিটি চ্যাটের ক্ষেত্রে অ্যাডমিনরা এই ফিচারের সুবিধা পাবেন। এখন শুধু ইভেন্ট শুরুর সময় আগে থেকে সেট বা শিডিউল করে রাখার সুবিধা রয়েছে। এবার আসছে নতুন ফিচার যেখানে ইভেন্ট শেষ হওয়ার সময়টাও আগে থেকেই সেট কিংবা শিডিউল করে রাখা যাবে। এর ফলে হোয়াটসঅ্যাপের ওই কমিউনিটি চ্যাটের সদস্যরা সহজে বুঝতে পারবেন যে কখন ইভেন্ট শুরু হচ্ছে আর কখন শেষ হবে। আপাতত এই ফিচার নিয়েও কাজকর্ম চালাচ্ছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আপাতত বিটা ভার্সানে চলছে পরীক্ষা নিরীক্ষা। আগামী দিনে হোয়াটসঅ্যাপের সব ইউজারদের জন্য সমস্ত ভার্সানে এই ফিচার চালু হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এখন শুধু অ্যান্ড্রয়েড ভার্সানের জন্যই এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটঅ্যাপ কর্তৃপক্ষ। তবে আগামী দিনে আইওএস ভার্সানেও এই ফিচার আসবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন- ১০ হাজার টাকার কমে ভারতে হাজির নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget