এক্সপ্লোর

Realme 5G Phone: ১০ হাজার টাকার কমে ভারতে হাজির নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে?

5G Phones Under Rs 10000: রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে যেখানে এআই ফিচার যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

Realme 5G Phone: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ৫জি ফোন (Realme C63 5G)। এটি একটি বাজেট ফোন (Budget Smartphone)। অর্থাৎ ৫জি মডেল (5G Phone) হলেও দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে। রিয়েলমির এই ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেটের সাহায্যে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ফরেস্ট গ্রিন এবং স্টারি গোল্ড- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৬৩ ৫জি ফোন। আগামী ২০ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হচ্ছে। কেনা যাবে ফ্লিপকার্ট থাকে। এছাড়াও পাওয়া যাবে রিয়েলমি ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। 

ভারতে রিয়েলমি সি৬৩ ৫জি ফোনের দাম 

  • এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। 
  • এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। 
  • এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। 

নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে রিয়েলমি সি৬৩ ৫জি ফোনের উল্লিখিত তিনটি ভ্যারিয়েন্টের দাম কমে হবে যথাক্রমে ৯৯৯৯ টাকা, ১০,৯৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকা। অতএব ১০ হাজার টাকার কম দামে কেনা যাবে রিয়েলমি সি৬৩ ৫জি ফোন। 

রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0 - এর সাপোর্ট। তিন বছরের সিকিউরিটি আপডেট এবং দু'বছরের সফটওয়্যার আপডেট পাওয়া যাবে রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে। 
  • এই বাজেট ৫জি ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে ইউজাররা এইচডি প্লাস রেজোলিউশন পাবেন। এছাড়াও এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। 
  • ফোনের ইনবিল্ট ৮ জিবি র‍্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। Mini Capsule 2.0 সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ফোন। 
  • রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে যেখানে এআই ফিচার যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • এই ফোনের ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব বলে জানা গিয়েছে। 
  • রিয়েলমি সি৬৩ ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে তা ২৯ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইমে থাকবে। এছাড়াও একবারের পুরো চার্জে ৪০ ঘণ্টার বেশি সময় কলিং টাইম সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। 

আরও পড়ুন- ভারতে গুগল পিক্সেল ৯ সিরিজের কোন কোন ফোন লঞ্চ হবে? কোথা থেকে কেনা যাবে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget