এক্সপ্লোর

Whatsapp: হোয়াটসঅ্যাপে ফোন ধরতে পারছেন না? ভুল বোঝাবুঝি এড়াতে পাঠিয়ে দিন মেসেজ, আসছে নয়া ফিচার

New Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে কল নোটিফিকেশনের ক্ষেত্রে নতুন একটি রিপ্লাই বাটনের সংযোজন হতে চলেছে। 

Whatsapp: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) ইউজারদের সুবিধায় একটি নতুন ফিচার (New Whatsapp Feature) চালু করতে চলেছে। এই নতুন ফিচারের সাহায্যে কল নোটিফিকেশনের (Whatsapp Call) জবাব মেসেজের সাহায্যে দিতে পারবেন ইউজাররা। অর্থাৎ হোয়াটসঅ্যাপে কোনও কল বা ফোন এলে ইউজাররা সেটা কেটে দিতে পারবেন সহজেই এবং তার সঙ্গে পাঠাতে পারবেন মেসেজ। এই মেসেজ সঙ্গে সঙ্গে কলারের অর্থাৎ যিনি ফোন করেছেন তাঁর কাছে পৌঁছে যাবে। আপাতত কিছু সংখ্যক বিটা টেস্টারদের জন্য হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার উপলব্ধ হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে নতুন ফিচার নিয়ে কাজকর্ম করছে অ্যাপ কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড ২.২৩.৯.১৬ আপডেটে লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সান ইনস্টল করলে এই সুবিধা পাওয়া যাবে। কিছু বিটা টেস্টার ইতিমধ্যেই পরিষেবা পাওয়া শুরু করেছেন। যদিও সবাই এখনও এই ফিচারের সুবিধা পাননি। কল নোটিফিকেশনের ক্ষেত্রে নতুন একটি রিপ্লাই বাটনের সংযোজন হতে চলেছে। 

সাধারণত ফোনের ক্ষেত্রে যদি কোনও কল আসে এবং সেই সময়ে আপনি ফোন ধরতে না পারেন তাহলে তা কেটে দেওয়ার পাশাপাশি মেসেজ পাঠিয়ে নিজের পরিস্থিতি জানানোর সুবিধা রয়েছে। যেমন- আপনি মিটিংয়ে আছেন, ব্যস্ত রয়েছেন, পরে ফোন করবেন- এই জাতীয় বেশ কিছু অপশন রয়েছে। এবার হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রেও অনেকটা সেই ধরনের সুবিধা আসতে চলেছে। এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপে কোনও ফোন এলে ইউজাররা রিপ্লাই অপশন দেখতে পাবেন। এর সঙ্গে ফোন ধরার জন্য answer এবং কেটে দেওয়ার জন্য decline অপশন বা বাটন থাকবে। যদি ইউজার রিপ্লাই বাটন বেছে নেন, তাহলে ইনকামিং কল রিজেক্ট হয়ে যাবে এবং একটি মেসেজ বক্স খুলে যাবে আপনাআপনি। এর মাধ্যমে দ্রুত কলারকে (ফোন করেছেন যিনি) মেসেজ পাঠাতে পারবেন ইউজার। কেন ওই ব্যক্তি ফোন ধরতে পারবেন না সেটা বুঝিয়ে বলার সুযোগ থাকবে। পরবর্তীকালে উপযুক্ত সময়ে ফোন করে নেবেন সেটাও বলতে পারবেন ইউজার। 

আমরা সারাদিনে অনেক সময়েই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকি। অনেক ক্ষেত্রেই ফোন ধরা সম্ভব হয় না। কিন্তু একটা ছোট্ট মেসেজ করে দেওয়া যায়। ফোন ধরতে না পারার ফলে অনেক সময়েই ভুল বোঝাবুখির সৃষ্টি হয়। এইসব এড়ানোর জন্যই ইউজারদের সুবিধার্থে এই ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আপাতত প্লে স্টোর থেকে অ্যাপের লেটেস্ট ভার্সান ইনস্টল করে কিছু সংখ্যক বিটা ইউজার এই ফিচারের সুবিধা পাচ্ছেন। আগামী দিনে সব ইউজাররা এই ফিচারের সুবিধা পাবেন। 

আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget