এক্সপ্লোর

Health Tips : সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !

Healthy Liver : লিভার নষ্ট হওয়ার পেছনে রয়েছে- অনিয়মিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাস

কলকাতা : লিভার (Liver) শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ (Organ)। বলা হয়, লিভার নষ্ট হলে পুরো শরীরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ কারণেই লিভার সুস্থ রাখা খুবই জরুরি। আজকাল অনেকেই অল্প বয়সেই লিভার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। লিভার নষ্ট হওয়ার পেছনে রয়েছে- অনিয়মিত জীবনযাপন এবং খারাপ খাদ্যাভ্যাস। আজ আমরা এমন কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব, যেগুলি খেলে লিভারে খারাপ প্রভাব পড়তে পারে।

এই খাবারগুলি লিভারে খারাপ প্রভাব ফেলতে পারে-

আপনি যদি অতিরিক্ত পরিমাণে চিনি খান বা মিষ্টি জিনিস অতিরিক্ত খান তবে এখনই সাবধান হওয়া উচিত। কারণ, অতিরিক্ত চিনি খাওয়ার ফলে লিভার চিনিকে চর্বিতে রূপান্তরিত করতে পারে। এই চর্বি লিভার-সহ আপনার শরীরের বিভিন্ন অংশে জমা হতে পারে। তাতে আপনার ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে।

সোডা এবং কোলার মতো পানীয় থেকেও দূরে থাকা উচিত। কারণ, এগুলি পান করলে লিভারের ক্ষতি হতে পারে এবং আরও অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এসব পানীয়তে চিনির পরিমাণ বেশি থাকে। যা স্থূলতা এবং শরীরের চর্বি বাড়াতে পারে।

অত্যধিক লবণ আপনার লিভারের ক্ষতি করতে পারে। বেশি নুন খাওয়ার ফলে শরীরে জল থাকে, যা আপনার শরীরের জন্য ভাল নয়। প্যাকেটজাত খাবার যেমন- নোনতা বিস্কুট, চিপস, স্ন্যাকস ইত্যাদি এড়িয়ে চলা উচিত। কারণ, এতে স্যাচুরেটেড ফ্যাট এবং সোডিয়াম বেশি থাকে। এগুলি ফ্যাটি লিভার এবং স্থূলতার কারণ হতে পারে।

রেড মিটও লিভারের ক্ষতি করতে পারে। এটি হজম করা লিভারের পক্ষে কষ্টকর। কারণ, রেড মিটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এত বেশি পরিমাণ প্রোটিন ভেঙে ফেলা লিভারের জন্য জটিল কাজ। অতিরিক্ত রেড মিট খেলে লিভারের রোগ হতে পারে।

সাদা ময়দা দিয়ে তৈরি খাবারের আইটেম যেমন পিৎজা, রুটি এবং পাস্তা আপনার লিভারের ক্ষতি করতে পারে। এছাড়াও চর্বিযুক্ত খাবার আপনার লিভারের জন্য সমস্যাবহুল হতে পারে।

এছাড়া মদ্যপানে তো লিভারের সমস্যা হয়ই। বেশি মদ্যপান করলে অ্যালকহলিক ফ্যাটি লিভার হতে পারে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন ; গরমে ঘন ঘন ফলের রস পান করছেন ? কী ক্ষতি হতে পারে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget