এক্সপ্লোর

Whatsapp Upcoming Features: হোয়াটসঅ্যাপে আসছে একগুচ্ছ নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?

Whatsapp Features: একনজরে দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে কী কী ফিচার চালু হতে চলেছে।

Whatsapp Upcoming Features: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপে (Instant Messaging App) চালু হতে চলেছে একটি নতুন ফিচার। এবার হোয়াটসঅ্যাপে (Whatsapp) ইউজারদের জন্য আসছে দারুণ একটা সুবিধা। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ সংস্থা এমন একটি ফিচার নিয়ে কাজকর্ম করছে যা চালু হয়ে গেলে ইউজাররা অ্যাপ থেকে না বেরিয়েই যেকোনও কনট্যাক্ট অ্যাড এবং এডিট করার সুবিধা পাবেন। ইতিমধ্যেই যেসব ইউজার হোয়াটসঅ্যাপের একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড বিটা ভার্সান গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন তাঁরা এই ফিচারের সুবিধা পেয়েছেন। খুব তাড়াতাড়ি সমস্ত ইউজারদের জন্য এই ফিচারের রোল আউট শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo- যারা হোয়াটসঅ্যাপের যাবতীয় নতুন ফিচার ও আপডেট সংক্রান্ত খবর প্রকাশ করে, তাদের রিপোর্টেই হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের কথা জানা গিয়েছে। 

হোয়াটসঅ্যাপে আরও বেশ কয়েকটি নতুন ফিচার চালু হতে চলেছে

১। হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার নিয়ে কাজ শুরু হয়েছে, যা চালু হলে ইউজাররা স্টেটাসে শেয়ার করা আপডেট ফেসবুক স্টোরিতেও শেয়ার করতে পারবেন। সরাসরি ভাবে এই শেয়ার করা যাবে। অ্যাপ থেকে ইউজারদের বেরোতে হবে না। 

২। হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার চালু হয়েছে অনেক আগে। এবার এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এই ফিচার চালু হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ সংগ্রহ করে রাখতে পারবেন ইউজাররা।

৩। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজে যুক্ত হতে চলেছে ১৫টি নতুন ডিউরেশন। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। 

সম্প্রতি শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের ডিজাইনে নাকি পরিবর্তন আসতে চলেছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। সেখান থেকেই আন্দাজ করা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের নতুন ডিজাইন আসতে চলেছে অ্যান্ড্রয়েড মাধ্যমে। এমনিতেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ইউজারদের সুবিধার জন্য প্রায়ই নতুন ফিচার চালু করে। অ্যাপে যুক্ত করে নতুন আপডেট। ইউজারদের অভিজ্ঞতা যেন ভাল হয় সেই চেষ্টাই থাকে হোয়াটসঅ্যাপ সংস্থার। অ্যান্ড্রয়েড ভার্সানে হোয়াটসঅ্যাপ বিটা'র ক্ষেত্রে যুক্ত হতে চলেছে নতুন ইউজার ইন্টারফেস। নতুন ডিজাইনের ফলে অ্যাপের নীচের দিকে যুক্ত হবে একটি নেভিগেশন বার। এই ট্যাবে থাকবে চ্যাট, কল, কমিউনিটি এবং স্টেটাস। অ্যাপের নতুন ডিজাইন হলে এই ট্যাব নীচের দিকে নেমে আসবে। এর ফলে ইউজারদের যেকোনও ফিচার ব্যবহার করতে সুবিধা হবে। 

আরও পড়ুন- কোম্পানির সিইও-র নাম নিয়ে হচ্ছে প্রতারণা, ঠগদের নতুন কৌশল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget