এক্সপ্লোর

Digital fraud: কোম্পানির সিইও-র নাম নিয়ে হচ্ছে প্রতারণা, ঠগদের নতুন কৌশল

Cyber Crime: দেশবাসীকে ঠকাতে এবার নতুন কৌশল অবলম্বন করেছে প্রতারকরা। খোদ আপনার কোম্পানির বসের নাম দিয়ে আসছে বার্তা।

Cyber Crime: দেশবাসীকে ঠকাতে এবার নতুন কৌশল অবলম্বন করেছে প্রতারকরা। খোদ আপনার কোম্পানির বসের নাম দিয়ে আসছে বার্তা। একবার ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা। 

গ্রাহকদের বোকা বানাতে আজকাল আরও আগ্রাসী হয়ে উঠেছে হ্যাকাররা। মানুষকে বোকা বানাতে জন্য এমন সব পদ্ধতি আনা হচ্ছে, যাতে বিশ্বাস করতে পারেন আপনিও। সময়ের সঙ্গে সঙ্গে প্রতারকরা এখন পুরোনো পথ ছেড়ে নতুন কৌশল নিয়েছে। এখন থেকে আপনি যদি কোনও কোম্পানিতে কাজ করেন, তবে সতর্কতা অবলম্বন করতে হবে। 

Digital fraud: ট্যুইটার পোস্ট থেকে প্রতারণা
সম্প্রতি প্রতারকদের এই কৌশল নিয়ে টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন এক ব্যবহারকারী। যেখানে বলা হয়েছে, স্ক্যামার কোম্পানির সিইও হওয়ার ভান করে সেই ব্যক্তিকে প্রতারণা করার কথা ভেবেছিল। তারপর কী হয়েছিল জেনে নিন।

Digital Scam: সিইওর কথা বলে উপহারের জন্য টাকা চাইল প্রতারক

শিখর সাক্সেনা নামে একজন ব্যবহারকারী টুইটারে পোস্টে জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি অজানা নম্বর থেকে বার্তা পান। সেই ব্যক্তি নিজেকে মিশোর সিইও হিসাবে বর্ণনা করেন। নম্বরের প্রোফাইল পিকচারটিতেও দেখা যায় খোদ মিশোর সিইওর ছবি। আসলে যে ব্যক্তি ওই ঠগবাজদের ফাঁদের শিকার হননি সেই শিখর সাক্সেনাও মিশোর একজন কর্মী।সেই সুযোগ নিয়ে প্রতারক তার কাছ থেকে টাকা লুঠ করার কথা ভেবেছিল। 

Cyber Crime: কী বলেছিল স্ক্যামাররা ?
স্ক্যামার শিখর সাক্সেনাকে বলেছিল, তিনি মিশোর সিইও, একজন ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। শিখর কি তাঁর স্ত্রীর ক্লায়েন্টের জন্য একটি উপহার বুক করতে পারেন? শিখর এই বার্তাটি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলেন যে এটি এক ধরনের স্ক্যাম মেসেজ। তিনি তাৎক্ষণিকভাবে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি পোস্ট করেন ও স্ক্যামারকে ব্লক করে দেন।

তবে এটি প্রথম ঘটনা নয়, যেখানে একজন স্ক্যামার নিজেকে একটি কোম্পানির সিইও হিসেবে বর্ণনা করেছেন। এর আগেও একজন প্রতারক স্ন্যাপডিলের সিইও হিসাবে পরিচয় দিয়ে একজন ব্যক্তির কাছ থেকে অর্থ লুঠ করার চেষ্টা করেছিলেন। এই ঘটনাটি স্ন্যাপডিলের সিইও নিজেই টুইটারে শেয়ার করেছেন।

Digital fraud: এই ভুল করবেন না

নিজেকে অনলাইনে নিরাপদ রাখতে আপনার ব্যক্তিগত বিবরণ বা অর্থ সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না। আপনার অ্যাকাউন্ট নম্বর, ওটিপি, মোবাইল নম্বর ইত্যাদি কোনও অবস্থাতেই কারও সঙ্গে শেয়ার করবেন না। 

আরও পড়ুন : Auto News: দুবাইয়ে 'P7'গাড়ির নম্বর প্লেটের দাম উঠল ১২২.৬ কোটি, গিনেস বুকে নাম

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget