আনন্দ সকাল (২): অনন্তের পথে পাড়ি সৌমিত্রর, রেখে গেলেন তাঁর অসামান্য কাজ আর অগণিত স্মৃতি
গতকাল অনন্তের পথে পাড়ি দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অগণিত মানুষের চোখের জল, গানের সুর, হাতে মোমবাতি – সবকিছু মিলে একাকার হয়ে গেল রবিবারের সন্ধেয়। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সত্যজিৎ রায়ের মানসপুত্র। অপুর সংসার থেকে শুরু করে সত্যজিৎ রায় পরিচালিত ১৪টি ছবিতে তিনি অভিনয় করেন। সৌমিত্রবাবু প্রসঙ্গে সত্যজিৎ রায় একবার বলেছিলেন, "ওঁর প্রতি আমার নির্ভরতা শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে।" অন্যদিকে উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ দিলীপ ঘোষের। আজ বারাসতে বিজেপি রাজ্য সভাপতি বলেন, "আগামী বিধানসভা নির্বাচনে জ্যোতিপ্রিয় যে কেন্দ্রেই দাঁড়াবেন, সেখানেই বিজেপি তাঁকে গোহারা হারাবে।"
































