আনন্দ সকাল (৪): এগোচ্ছে ভোট, চড়ছে রাজনীতির পারদ, দিলীপ বনাম তৃণমূল তরজা তুঙ্গে, কোচবিহারে শাসকের গোষ্ঠীকোন্দল
বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক বাগযুদ্ধের পারদ। বাংলাকে গুজরাত বানাব। বারাসাতে চায়ে পে চর্চায় গিয়ে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। গুজরাতে যা হয়েছিল, এখানে হতে দেব না। পাল্টা ফিরহাদ হাকিম। অন্যদিকে উৎসবের আবহেও থেমে নেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। রবিবারের পর সোমবারও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। মন্ত্রীর সভার আগেই শুরু হয় সংঘর্ষ। রাস্তার উপরে লাঠি হাতে একে অপরের মুখোমুখি দুই গোষ্ঠী। ভাঙচুর অঞ্চল সভাপতির গাড়ি। আটক প্রাক্তন ও বর্তমান অঞ্চল সভাপতি। গ্রেফতার ১২। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিস্ফোরণ। ধুলিসাৎ তৃণমূল কর্মীর ঘর। আহত ৪। আরও একজন নিখোঁজ বলে দাবি স্থানীয়দের। বিজেপির অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। বোমা নিয়ে হামলা বিজেপিরই, পাল্টা দাবি তৃণমূলের।
































