এক্সপ্লোর
আনন্দ সকাল (১) : মণীশ শুক্ল খুনে গ্রেফতার ২, কীভাবে ঘটল সেই ঘটনা?
বিজেপি নেতা মণীশ শুক্লর খুনে ২ জনকে গ্রেফতার। ২ জনকে গ্রেফতার করল সিআইডি।ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ। মণীশ শুক্লর সঙ্গে পুরনো শত্রুতা ছিল দুজনের। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়,খবর পুলিশ সূত্রে। জিজ্ঞাসাবাদে তাদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। এরপরই তাদের গ্রেফতার করা হয়। আজ সকালে গ্রেফতার করল সিআইডি। এই খুনের পিছনে আর কারা রয়েছে, তা ধৃতদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যাবে বলে মনে করছে পুলিশ। খুনের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।
রবিবার রাতে টিটাগড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে এবং বাহুবলী নেতা মণীশ শুক্ল। সেই ঘটনা ঘিরে সোমবার দিনভর আগুন জ্বলল টিটাগড়জুড়ে এবং খড়দার একাংশে।পড়ল বোমা। পুলিশকে লক্ষ্য করে উড়ে এল কাচের বোতল।