এক্সপ্লোর
তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হওয়ায় পরিকল্পিতভাবে কোচবিহারে যুব মোর্চার নেতাকে খুন, অভিযোগ বিজেপির
কোচবিহারে বিজেপি যুব মোর্চার নেতার মৃত্যুকে কেন্দ্র করে বিতর্ক। তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হওয়ায়, পরিকল্পিতভাবে দলীয় নেতাকে খুনের অভিযোগ বিজেপির। ৬ অক্টোবর, অষ্টমীর রাতে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন বিজেপি যুব মোর্চার জেলা সহ সভাপতি দীপঙ্কর দেব। গতকাল শিলিগুড়ির হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিজেপির দাবি, জমি রক্ষা কমিটির হয়ে এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন দীপঙ্কর। গড়ে তোলেন আন্দোলন। তার জেরেই পরিকল্পিতভাবে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের স্থানীয় নেতা আব্দুল জলিল আহমেদ এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে, গতকাল বিজেপি নেতার দেহ কোচবিহারে দলীয় কার্যালয়ে এসে পৌঁছলে, তাঁকে শ্রদ্ধা জানান বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা রায়, সাংসদ নিশীথ প্রামাণিক।

























