Ek Dojon Golpo : জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ
ভুবনেশ্বর থেকে আনার পরই, CGO কমপ্লেক্সের অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্স নিয়ে মঙ্গলবার তৃণমূল মহাসচিবকে ED-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্যদিকে, একই বিল্ডিংয়ে, ED’র লক আপে রাখা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।
জল্পনা বাড়িয়ে পরিষদীয় মন্ত্রীর গাড়ি ফেরত দিলেন পার্থ। গ্রেফতারির পরেই পরিষদীয় মন্ত্রী হিসেবে গাড়ি ফেরত দিলেন পার্থ। বিধানসভার কেয়ারটেকারের হাতে গাড়ির চাবি ফেরত দিলেন চালক। ‘গাড়ি বিধানসভার, চালকও বিধানসভার কর্মী, তাই ফেরত’। পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি ফেরত নিয়ে দাবি বিধানসভা সূত্রে। আপাতত ফেরানো হল পার্থর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের: সূত্র ।































