এক্সপ্লোর
বাজল পুজোর ঘণ্টা: করোনা যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, ৬ মাস পর স্টেজ শো করে আপ্লুত লোপামুদ্রা
বাতাসে আগমনীর সুর... কাশের বনে শারদীয় বাতাসের দোলা! আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা! শুরু পুজোর কাউনডাউন। সেই উপলক্ষে মহালয়ার দিন মুচিবাজার মুক্ত মঞ্চে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাম- বাজল পুজোর ঘণ্টা। এই অনুষ্ঠানে করোনা জয়ীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সূচনা করেন গৌরীয় মঠের মহারাজ- মঙ্গলপ্রভু। তিনি নিজেও একজন করোনাজয়ী।


























