এক্সপ্লোর
গভীররাতে আনন্দপুরের ঝিলপাড় এলাকায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ১০টি ঝুপড়ি
গভীররাতে আনন্দপুরের ঝিলপাড়ে ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ১০টি ঝুপড়ি। রাত ১২টা নাগাদ আগুন দেখতে পেয়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। ঘনবসতি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আধঘন্টার মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ১০টি ঝুপড়ি। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় বলে দাবি বাসিন্দাদের। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
























