Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে
ABP Ananda LIVE : সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে। মায়ের আরাধনার সবসমস্ত ব্য়বস্থা নিজের হাতে করছেন ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি চলছে নাচ-গান-আবৃত্তিও।
আরও খবর...
চোরবাগানে মৃত্যুমিছিল! শিক্ষা নিয়ে ৩ পুজো কমিটিকে নোটিস দমকলের
চোরবাগানে মৃত্যুমিছিল! শিক্ষা নিয়ে ৩ পুজো কমিটিকে নোটিস দমকলের। অগ্নিনিরাপত্তায় গাফিলতির জেরে ৩ পুজো কমিটিকে নোটিস। চেতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারাল ও ত্রিধারা সম্মিলনীকে দমকলের নোটিস।
রাজ্য সরকারের উচ্চক্ষমতাসম্পন্ন দলের পরিদর্শনে ধরা পড়েছে একাধিক ত্রুটি। চেতলা অগ্রণী: মণ্ডপে পর্যাপ্ত আলো, ফ্যান ও AC-র অভাব। চেতলা অগ্রণী: মণ্ডপ লাগোয়া এলাকায় বেআইনি অস্থায়ী কাঠামো, LGP সিলিন্ডার। চেতলা অগ্রণীকে অস্থায়ী কাঠামো অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ । বালিগঞ্জ কালচারাল: মণ্ডপের ভিতরে কম আলো, আপদকালীন পরিস্থিতিতে দর্শনার্থীদের বেরোতে সমস্যা হতে পারে। বালিগঞ্জ কালচারালের এন্ট্রি, এক্সিট গেট ও লাগোয়া এলাকায় বাণিজ্যিক কার্যকলাপ বন্ধের নির্দেশ। ত্রিধারা সম্মিলনী: অন্দরসজ্জায় বিপুল পরিমাণ অতিদাহ্য সামগ্রীর ব্যবহার। ত্রিধারা সম্মিলনী: আগুন লাগলে বিষাক্ত ধোঁয়া তৈরি জীবনহানির আশঙ্কা। ত্রিধারায় অবিলম্বে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ। ১৮ অক্টোবরের মধ্যে ৩ পুজো কমিটিকে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ত্রুটি সংশোধনের নির্দেশ।





























