Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
Durga Puja 2026: প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন। মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য।
আরও দেখুন...
দুর্গাপুজোর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার আয়ুবনগরে একটি বাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের STF। নাদিয়াল থানার অন্তর্গত ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২টো 7MM পিস্তল, ২টো দেশি বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। পাশাপাশি, উদ্ধার হয়েছে বেআইনি অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। পুলিশের দাবি, ওই বাড়িতেই চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারবার। তবে STF-এর অভিযানের আগেই গা ঢাকা দেয় অভিযুক্ত। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।






























