Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Durga Puja 2026: সল্টলেক ইসি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পুজো চলতি ২০২৬ সালে তাদের ৫০তম বর্ষ অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উদযাপনে এক মহাজাগতিক ও পৌরাণিক আবহে সেজে উঠেছে। প্রথম সারির বিগ-বাজেট পুজোগুলোর মধ্যে অন্যতম এই মণ্ডপটি মহাকাব্যের এক বিশাল ক্যানভাসে রূপ পেয়েছে।
আরও দেখুন...
দুর্গাপুজোর মধ্যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মূলত হাল্কা এবং বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। সব জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ ১৪ অক্টোবর চতুর্থীর দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায়। আগামীকাল ১৫ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ অক্টোবর ষষ্ঠীর দিনও কলকাতায় আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সপ্তমীর দিন অর্থাৎ ১৭ অক্টোবরও কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।






























