এক্সপ্লোর
শারদ আনন্দ ২০২০: শোভাবাজার রাজবাড়িতে দেবী পূজিত হন ‘কন্যা’ রূপে, আজ সেই কন্যার কৈলাসে পাড়ি দেওয়ার দিন, চলছে প্রস্তুতি
আজ বিজয়া দশমী। আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়েই এবার মায়ের কৈলাসে পাড়ি দেওয়ার পালা। সকাল থেকেই শুরু বিজয়ার প্রস্তুতি। শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়েছে দশমী পুজো। এরপর আরতি এবং আরও কিছু উপাচারের পর হবে ঘট বিসর্জন। ঘরের মেয়ের ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে শোভাবাজার রাজবাড়িতে।





























