এক্সপ্লোর
জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের নাম! আদালতের দ্বারস্থ অফিসার
তিনি দেশের সীমান্ত রক্ষী বাহিনীতে রয়েছেন। এদেশেই বসবাস কয়েক দশক ধরে।অথচ জাতীয় নাগরিক পঞ্জী থেকে বাদ পড়ল বিএসএফের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মুজিবর রহমান ও তাঁর স্ত্রীর নাম। এনআরসি তালিকায় বিদেশি তকমা পেয়েছেন দুজনেই। মুজিবরের বর্তমান পোস্টিং পঞ্জাবে। অসমের গোলাঘাটে থাকে তাঁর পরিবার। মুজিবরের বাবার দাবি, ১৯৫০ সালে এদেশে জমি কেনার নথি রয়েছে। ছেলে দেশের হয়ে সীমান্ত প্রহরার কাজ করেন। তারপরও তিনি কীভাবে বিদেশি বলে পরিচিত হলেন, প্রশ্ন বিএসএফ অফিসারের পরিবারের। এনআরসি কর্তৃপক্ষ গোটা বিষয়টি জানিয়েছেন জোড়হাটের ফরেনার্স ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনাল মুজিবুর রহমান ও তাঁর স্ত্রীকে বিদেশি হিসাবে চিহ্নিত করে। এর পর মুজিবুর ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করতে হবে বলে অসম পুলিশকে নির্দেশ দেয় ফরেনার্স ট্রাইব্যুনাল। এনিয়ে আদালতের দ্বারস্থ বিএসএফের ওই অফিসার।

আরও পড়ুন
সেরা শিরোনাম
জেলার
খবর
অফবিট
ফ্যাক্ট চেক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion