এক্সপ্লোর

RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?

RG Kar Case : আর জি কর-মামলায় বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের কড়া সমালোচনার মুখে CBI,

কলকাতা: আর জি করকাণ্ডে রিপোর্ট জমা সিবিআইয়ের। ২১ মে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ অনুযায়ী রিপোর্ট জমা সিবিআইয়ের। আদালতের নির্দেশে ৩ সদস্যের সিট গঠন, আদালতে জানাল সিবিআই। 'সিবিআই তদন্তে হস্তান্তরে দেরি, তথ্য প্রমাণ বিনষ্ট করার জন্য কারা দায়ী ?', এটাও তো একটা অপরাধ, মন্তব্য বিচারপতি শম্পা সরকারের। চার্জশিট দাখিল করার পর ১ বছর ৭ মাস কেটে গিয়েছে, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এহেন আবহে, সাংবাদিক বৈঠকে মুখ খুললেন অভয়ার পরিবারের আইনজীবী  জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন, কলকাতা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, কোন কোন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ? জরুরি বার্তা লালবাজার ট্রাফিক কন্ট্রোলের

 আর জি কর-মামলায় বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের কড়া সমালোচনার মুখে পড়ল CBI। এদিন আইনজীবী  জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, নির্যাতিতার মা-বাবা, বারবার সিবিআইয়ের শরণাপন্ন হয়েছেন এবং লাস্ট অর্ডারে মহামান্য বিচারপতিরা বলে দিয়েছিলেন, সিবিআই নির্যাতিতার মা-বাবার সঙ্গে কথা বলবেন এবং তাঁদের যে বক্তব্য শুনবেন। সেই অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাবে। কিছু করেনি। প্রায় ১ ঘন্টা ধরে মহামান্য বিচারপতিদের কাছে, তীব্র ভর্ৎসনার শিকার হয়েছেন সিবিআই। এবং মহামান্য বিচারপতিরা ভরা এজেলাসে এটাও বললেন, আমরা তাহলে কী করব ? সিবিআই যদি তদন্ত করতে না চায়, আমাদের কী করা উচিত, সিবিআই বলে দিক। আগে যে তদন্তকারী অফিসার ছিলেন, সেই কলিগকে বাঁচাবার জন্যই কি , সিবিইআই-র বর্তমান সিট যাদের নিয়ে তৈরি, তাঁরা, সেই কলিগেরই দেখানো পদ্ধতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। কী করলেন তাঁরা ? আজকে মহামান্য বিচারপতিরা শুধু নন, আমরা সকলেই একেবারে হতাশ, সিবিআইয়ের তদন্তে..।’

অন্যদিকে, ঘটনার রাতে খাওয়া-দাওয়া করা থেকে নিহত তরুণী চিকিৎসকের শেষকৃত্য পর্যন্ত কী কী হয়েছিল, ঘটনাক্রম কী ছিল? তা ফের খতিয়ে দেখতে, CBI-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে SIT গঠন করে দিয়েছে হাইকোর্ট। তারপর আর জি কর মেডিক্যাল কলেজেও গেছেন তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে এদিন আদালতে রিপোর্ট জমা দেয় CBI। তারপর বিচারপতি শম্পা সরকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানতে চান, CBI-কে তদন্ত হস্তান্তরে দেরি, তথ্যপ্রমাণ নষ্ট করার জন্য কারা দায়ী?কারণ এটাও তো একটা অপরাধ। তিনি বলেন, পরিবারের কী অভিযোগ আছে? কেউ অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, সেটাও তো CBI-কে খুঁজে বের করতে হবে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, চার্জশিট দাখিল করার পর ১ বছর ৭ মাস কেটে গেছে। উত্তরে CBI-এর আইনজীবী জানান, তারা একাধিকবার সমস্ত বিষয় খতিয়ে দেখেছেন। পরিবারের সব বক্তব্য শুনে উত্তর দেওয়া হয়েছে। তখন বিচারপতি শম্পা সরকার জানতে চান, CBI মায়ের বক্তব্য নিয়েছে, সেটা কোথায়? উত্তরে আইনজীবী জানান, নিহতের (অভয়া) মায়ের বক্তব্য লিখে রাখা হয়েছে।

 

 

Advertisement

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
Advertisement

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget