কলকাতায় অগ্নিকাণ্ড, ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের ৮টি ইঞ্জিন
কলকাতায় ফের অগ্নিকাণ্ড। চৌরঙ্গি রোডে একটি বহুতলে বিধ্বংসী আগুন। ওই বহুতলের চারতলায় একটি ফ্যাশন ডিজাইনিং ইন্সটিটিউটে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। ফ্যাশন ডিজাইনিং ইন্সটিটিউটের এসিতে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে বলে অনুমান। আগুন লাগার পরই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতায় ভেঙে পড়েছে বহুতলের ছাদের একাংশ। বড়সড় ফাটলও দেখা দিয়েছে বহুতলে। ভেঙে পড়ছে চাঙড়। ওই বহুতলে বেশ কয়েকটি অফিস রয়েছে। অফিসটাইম থাকায় চলে এসেছিলেন অনেকেই। কোনওরকমে তাঁদের বাইরে বার করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের বহুতলগুলিতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় ২ ঘণ্টা পর।