এক্সপ্লোর
ইন্দোনেশিয়ায় তীব্র ভূমিকম্পের পর আছড়ে পড়ল সুনামি,বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা
২০০৪-র আতঙ্ক ফিরল ইন্দোনেশিয়ায়। তীব্র ভূমিকম্পের পর আছড়ে পড়ল সুনামি। বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা।
শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে তীব্রতা ৭.৫। মার্কিন ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ডোঙ্গালার সুলাওয়েসি শহর থেকে ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে মাটির ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই সুনামি সতর্কতা জারি করে উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। তার কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়ে সুনামি। ধ্বংস হয়ে যায় বেশ কিছু ঘরবাড়ি, মৃত্যু হয় একজনের। ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানেও জারি করা হয় সুনামি সতর্কতা।

আরও পড়ুন