এক্সপ্লোর
জেলায় জেলায় প্রচারে প্রার্থীরা, কোথাও নকুলদানা বিলি, কোথাও ঘরে-ঘরে গিয়ে জনসংযোগ, দেখে নেব সেই সব ছবি
সকাল সকাল প্রচার করলেন দার্জিলিং লোকসভা আসনের সিপিএম প্রার্থী সমন পাঠক। বৃহস্পতিবার তিনি শিলিগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রচার করেন। সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য এবং সিপিএমের দার্জিলিং জেলার সম্পাদক জীবেশ সরকার। বৃহস্পতিবার সকালে দার্জিলিং লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অমর সিংহ রাইয়ের সমর্থনে প্রচার করলেন মন্ত্রী তথা তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি গৌতম দেব। এদিন শিলিগুড়ি পুরসভার ১৯, ২১, ২২ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রচার করেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকে প্রচার শুরু করেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল অগ্রবাল। মিছিল করে রায়গঞ্জ পুরসভার বিভিন্ন ওয়ার্ডে চলে প্রচার। দুর্গাপুরের বেনাচিতি নতুন পল্লি থেকে ব্যান্ড পার্টি নিয়ে প্রচার শুরু করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিতা। বৃহস্পতিবার সকালে ঝান্ডাবাদ, লিঙ্ক রোড এলাকায় হুড খোলা গাড়িতে চড়ে প্রচার করেন তিনি। পথচলতি মানুষদের মধ্যে নকুলদানা বিলি করা হয়। বৃহস্পতিবার সকালে প্রচার শুরু করেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা আসনের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম। গুরুদাসনগর থেকে পড়িয়া বাজার পর্যন্ত মিছিল করেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে চলে জনসংযোগ। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী ও সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক শমীক লাহিড়ি। হুড খোলা গাড়িতে চড়ে জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিজয়চন্দ্র বর্মন। সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার পুর প্রধান মোহন বসু।

আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion